টালিউড সুন্দরীদের মধ্যে ঋতাভরী চক্রবর্তীর আলাদা নামডাক আছে। জিরো ফিগারের প্রচলিত ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ছন্দেই হাজির হন এই অভিনেত্রী। সম্প্রতি এক ফটোশুটে এমনই এক গ্ল্যামারাস ও বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি । রইল বিস্তারিত...
১/৬
ফ্যাশন নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন টালিউড ডিভা ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি এক ফটোশুটে ব্রাউন লেদার সোফায় বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। তাঁর পরনে ছিল ডিপ অলিভ গ্রিন বা জলপাই রঙের স্যাটিন গাউন।
বিজ্ঞাপন
২/৬
ফ্লোর ছোঁয়া এই গাউনটির নকশায় ফুটে উঠেছে বোল্ডনেসের ছোঁয়া। থাই-হাই স্লিট লুকটিতে যোগ করেছে বাড়তি আবেদনময়তা। স্ট্র্যাপ লেস ডিজাইন আর বডিস জুড়ে সূক্ষ্ম সোনালি এমবেলিশমেন্টের কারুকাজ এনেছে রাজকীয় আবহ।
বিজ্ঞাপন
৩/৬
লুকের গ্ল্যামার আরও বাড়িয়েছে ঋতাভরীর মেকআপ। লেন্স পরা চোখে গাঢ় স্মোকি কাজল, শিমারি মেটালিক আইশ্যাডো ও ড্রামাটিক আইল্যাশ। গালে উষ্ণ পিচ শেডের ব্লাশ আর ঠোঁটে গ্লসি ব্রাউন-ন্যুড লিপস্টিক। সব মিলিয়ে মেকআপে ছিল সফট গ্ল্যামের সঙ্গে চোখে পড়ার মতো আবেদন।
৪/৬
জুয়েলারিতেও আভিজাত্য ধরে রেখেছেন অভিনেত্রী। কানে শোভা বাড়িয়েছে জমকালো গোল্ডেন ড্রপ ইয়াররিংস। হাতে মেটালিক স্টেটমেন্ট ব্রেসলেট ও আংটি। আর নখের উজ্জ্বল লাল নেলপালিশ পুরো লুকের নিউট্রাল টোনে এনেছে দারুণ বৈচিত্র্য।
৫/৬
এই বোল্ড লুকের সঙ্গে খোলা চুলই বেছে নিয়েছেন ঋতাভরী। ওয়েভি ও ভলিউমিনাস চুলগুলো বাতাসে আলতো করে উড়ছিল।
৬/৬
সবশেষে সুন্দরী বেছে নিয়েছেন, কালো পয়েন্টেড-টো হাই-হিল মিউলস। সব মিলিয়ে ঋতাভরীর এই লুক ছিল একই সঙ্গে সাহসী, আবেদনময় ও রাজকীয়।