স্লিট গাউনে নতুন 'অবসেশন' নিয়ে সামনে এলেন একসময়ের এই জনপ্রিয় শিশুশিল্পী
শেয়ার করুন
ফলো করুন

বড় পর্দার সেই মিষ্টি চেহারার শিশুশিল্পীটি এখন আর শুধুই ‘কিউট’ ইমেজে আটকে নেই । সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন প্রার্থনা ফারদীন দীঘি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্টেও তিনি হয়ে উঠছেন আরও আত্মবিশ্বাসী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ নতুন ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন “তোমার নতুন অবসেশন।” ছবিগুলো দেখলে সত্যিই মনে হয়, এই লুক সহজেই নতুন ফ্যাশন অবসেশন হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

দীঘির এবারের লুকে ফ্রেমে ধরা দিয়েছেন বটল গ্রীন ও কালোর মিশেলে তৈরি তাঁর গাউনে।তার এই লুক প্রথম দেখাতেই নজর কাড়ে। সাটিন ফিনিশের ফ্লোয়ি ড্রেপ পুরো আউটফিটে এনেছে এলিগ্যান্ট আবেদন।

সঙ্গে কালো সিকুইন ও বিডসের কারুকাজ আর গাউনের বডিস জুড়ে থাকা সাদা ক্রিস্টালের ফ্লোরাল মোটিফও যোগ করেছে পার্টি গ্ল্যামের ঝলক।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে গাউনের থাই-হাই স্লিট ডিজাইন এবং কালো চাঙ্কি বুটের সাহসী স্টাইলিং। সাধারণত গাউনের সঙ্গে হিল পরতে দেখা গেলেও দীঘি বেছে নিয়েছেন বুট। এই অপ্রচলিত ফিউশনই তাঁর লুককে দিয়েছে আধুনিক ও ট্রেন্ডি ছোঁয়া ।

বিজ্ঞাপন

পুরো স্টাইলিংয়েই ধরা পড়েছে দীঘির আত্মবিশ্বাসী ও বোল্ড উপস্থিতি। হাতে স্টেটমেন্ট গোল্ড কাফ ব্রেসলেট আর কানে সবুজ পাথরের ঝলমলে ইয়ার রিং- দুটিই পোশাকের সঙ্গে দারুণভাবে মিশে গেছে।

চুলে করা স্লিক হাই পনিটেইল তাঁর লুককে করেছেআরও শার্প ও ট্রেন্ডি । অন্যদিকে শিমারি আই মেকআপ, নাটকীয় আইল্যাশ, ন্যুড-পিচ লিপশেড, সফট ব্লাশ ও হাইলাইটারের গ্লো মিলিয়ে পুরো মেকআপ ছিল একেবারেই গ্ল্যামারাস ও নিখুঁত।

ধীরে ধীরে দিঘী তাঁর নিজস্ব স্টাইল, উপস্থিতি ও আত্মবিশ্বাসে হয়ে উঠছেন নতুন প্রজন্মের গ্ল্যামার আইকন। আর ঈদের সাজে যারা একটু ইউনিক, ফিউশন ও গ্ল্যামারাস লুক খুঁজছেন, তাদের জন্য দীঘির এই স্টাইল নিঃসন্দেহে দারুণ অনুপ্রেরণা হতে পারে।

ছবি: দীঘির ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন