ডিপনেক চকলেট গাউনে নতুন মা কিয়ারার বোল্ড কামব্যাক
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের স্টাইল আইকন ও অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি পিঙ্কভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকনস অ্যাওয়ার্ডস ২০২৬-এ নজর কেড়েছেন এক বোল্ড উপস্থিতি দিয়ে।

মা হওয়ার পরও ফ্যাশনের ক্ষেত্রে এক চুলও ছাড় দেননি এই বলি ডিভা; বরং মাতৃত্বের সঙ্গে ফ্যাশনকে জুড়ে দিয়ে তা নতুনভাবে সংজ্ঞায়িত করার সাহসিক পদক্ষেপ দেখিয়েছেন তিনি।

২০২৫ সালে ‘ওয়ার ২’-এর পর কিছুটা সময় সিনেমার পর্দা থেকে দূরে থাকলেও, ফ্যাশন জগত থেকে তিনি একেবারেই অদৃশ্য হয়ে যাননি । এবার কিয়ারা সবাইকে চমক দিয়েছেন সাহসী নতুন লুকে। এদিন চকলেট ব্রাউন লেদারের ফুল-লেংথ বডিকন গাউন-এ হাজির হয়ে সকলের মন কেড়েছেন কিয়ারা ।

বিজ্ঞাপন

ডিপ পাঞ্জিং নেকলাইন, হল্টার স্ট্র্যাপ এবং ঝলমলে জুয়েলারি এই লুককে আলাদা আবেদন দিয়েছে দিয়েছে, যা এক সময়ের ‘ক্ল্যাসিক ব্ল্যাক’ লুককেও ছাপিয়ে গেছে।

তাঁর ফ্যাশনিস্তা ভক্তরাও  রীতিমতো উচ্ছ্বসিত। নতুন এই লুক দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইছে।

বিজ্ঞাপন

মাতৃত্বের পর কিয়ারার গ্লো-আপ এবং টোনড ফিগার এই লুককে আরও আকর্ষণীয় করেছে।

গাউনের সঙ্গে পরা ডাবল লেয়ার ডায়মন্ড চোকার, ঝলমলে ব্রেসলেট এবং আংটি পুরো আউটফিটকে পরিপূর্ণ করেছে।

মেকআপের দিক থেকেও কিয়ারা ছিলেন নিখুঁত—স্মোকি আই, পিচ ব্লাশ এবং ঠোঁটে গ্লসি ব্রাউন গ্লস যেন লুকটিকে আরও চার্মিং করেছে। নরম ঢেউখেলানো চুলগুলো খুলে রাখা ছিল তাঁর এই লুকের ফাইনাল টাচ।

সব মিলিয়ে কিয়ারার এই কামব্যাক শুধু তার স্টাইলের শক্তি দেখায়নি; এটি মাতৃত্বের পরও আত্মবিশ্বাসী, আধুনিক এবং নির্ভীক ফ্যাশনের এক অনন্য উদাহরণও।

ছবি: কিয়ারার ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৩: ৩৯
বিজ্ঞাপন