পাহাড়ি পোশাকে সুন্দরী পরীমনি
শেয়ার করুন
ফলো করুন

ছাই থেকে ফিনিক্সের মতো উঠে আসার আরেক নাম পরীমনি, জীবনের নানা উত্থান–পতন কাটিয়ে যে বারবার ফিরে আসে নতুন রূপে। সন্তানকে সময় দেওয়ার সঙ্গে শুটিংয়ের ব্যস্ততা রয়েছে। এই সবকিছুর মধ্যেও পরী ‘মি টাইম’ কাটাতে ভোলেন না। নিজেকে ভালোবাসা যে খুব প্রয়োজন, সেটা অভিনেত্রীর ফেসবুকে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যাবে।

সম্প্রতি অভিনেত্রী প্রকৃতির সান্নিধ্যে একান্তে সময় কাটানোর কিছু ছবি শেয়ার করেছেন।

ছবিগুলোয় দেখা যাচ্ছে কৃষ্ণচূড়াগাছ আর ফুলের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন অভিনেত্রী। তিনি পরেছেন চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পিনন-হাদি। টিল ব্লু রঙের পোশাকটিতে পরীকে লাগছে পাহাড়ের রানি।

বিজ্ঞাপন

একপাশের খোঁপায় কাঠগোলাপ আর কানে গোঁজা কৃষ্ণচূড়া। পরেছেন বিডসের দুল, হাতে লাল নেইলপলিশ ও চুড়ি, কাজলকালো চোখের সাজ আর ন্যুড লিপস্টিকে পরী হয়ে উঠেছেন অপরূপা।

লাল কৃষ্ণচূড়ার সঙ্গে নায়িকার এই সাজপোশাকের ছবি ভক্তদের মুগ্ধ করেছে। ছবিগুলোর ক্যাপশনে পরী লিখেছেন,
কৃষ্ণচূড়ার আগুনে
লাগে রং ফাগুনে
এই মনে, এই বনে

সত্যি, পরীর দ্যুতি ছড়ানো রূপের প্রশংসা না করে পারা যায় না। অন্যদিকে তিনি যা পরেন, তাতেই ফিট। সাজপোশাক আর স্টাইলিংয়ের ব্যাপারে পরীর খেয়াল যেকোনো পরিস্থিতিতেই থাকে শতভাগ।

ইদানীং বেশির ভাগ অনুষ্ঠান কিংবা ফটোশুটে তাঁকে দেখা যায় শাড়িতে। তবে সম্প্রতি শেয়ার করা এই ভিন্ন আমেজের লুক সত্যিই সুন্দর ও মোহনীয়।

ছবি: পরীমনির ফেসবুক

বিজ্ঞাপন
প্রকাশ: ৩০ মে ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন