সানশাইন ইয়েলো শাড়িতে ঐন্দ্রিলার ঝলমলে লুক
শেয়ার করুন
ফলো করুন

শিশুশিল্পী হিসেবে ২০০৪ সালে অভিনয়জগতে পা রাখা ঐন্দ্রিলা সেন আজ টালিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ। বহু বছর ধরে টিভি ধারাবাহিক থেকে সিনেমা—সব মাধ্যমেই দেখিয়েছেন তাঁর অভিনয়দক্ষতা। ‘সাত পাকে বাঁধা’র দুষ্টু কিংবা ‘ফাগুন বউ’-এর মহুল ঘোষ—এমন কিছু চরিত্র আজও দর্শকের মনে অমলিন। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য আর ফ্যাশন সেন্সে সমান প্রশংসিত এই মিষ্টি অভিনেত্রী বারবার মন জয় করেছেন ভক্তদের। সম্প্রতি তিনি গ্ল্যামারাস শাড়ির লুকে আবারও মুগ্ধ করলেন ফ্যাশনপ্রেমীদের।

১/৭
সূর্যালোকের মতো দীপ্ত লুকে নজর কেড়েছেন টালি কুইন  

বিজ্ঞাপন
২/৭
ঐন্দ্রিলা পরেছেন ভাইব্রেন্ট সানশাইন ইয়েলো শেডের একটি সাটিন শাড়ি। জুটি হয়েছে ম্যাচিং হাফ-স্লিভ ব্লাউজ। এর ডিপ সুইটহার্ট নেকলাইন লুকটিকে করেছে আরও আবেদনময়ী

৩/৭
অ্যাকসেসরিজে ঐন্দ্রিলা বেছে নিয়েছেন ডায়মন্ড জুয়েলারি।  যা শাড়ির সিম্পলিসিটিকে ব্যালান্স করে এনে দিয়েছে লাক্সারি ও আভিজাত্যপূর্ণ টাচ

৪/৭
গলায় শোভা পাচ্ছে মাল্টি-লেয়ারড ডায়মন্ড নেকপিস। সঙ্গে ম্যাচিং ব্রেসলেট এবং স্টেটমেন্ট রিং পরেছেন

৫/৭
ন্যুড টোনের সফট গ্লো মেকআপে দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী।

৬/৭
চুল রাখা হয়েছে সাইড-পার্টেড সফট ওয়েভ স্টাইলে;  যা তাঁর শাড়ির সঙ্গে পুরোপুরি মানিয়েছে।

৭/৭
মোনোক্রম আর মিনিমাল স্টাইলই এখানে মূল আকর্ষণ।

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৬: ১৬
বিজ্ঞাপন