
পয়লা বৈশাখ মানেই আমাদের সবচেয়ে বড় সর্বজনীন উৎসব। বাঙালিয়ানায় মেতে উঠি আমরা এ দিন বাংলা নববর্ষের উদযাপনে। আর সে উদযাপন আর উচ্ছাস ফুটে ওঠে আমাদের সাজপোশাকে। তারকাদের জীবনেও নতুন বছর আসে অনেক আশা আর নতুন কিছুর সম্ভাবনা নিয়ে। নববর্ষের আনন্দে বৈচিত্র্যময় সব লুকে আমাদের প্রিয় তারকারা সাজান নিজেদেরকে। ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবিতে দেখে নিন তারকাদের যত বৈশাখী লুক আর সেভাবেই সাজাতে পারেন নিজেকেও








