
এসপ্রেসোর কথা মনে হলেই চনমনে ভাব জাগে। কড়া কফি শটের এমন পাওয়ারফুল প্রভাব দেখা যাচ্ছে অভিনেত্রী ফারিন খানের নতুন লুকে।

এখানে তিনি পরেছেন কফিরঙা মিনিড্রেস। তাতে কাটআউট ডিজাইন দেখা যাচ্ছে মিড সেকশনে।
চমৎকার ফিটিংয়ের ফুলস্লিভ মিনিড্রেসটির সামনে ড্রেপ আছে একই ফেব্রিকের।

স্লিভসের শেষে ফার ডিটেইলিং দেখা যাচ্ছে একই রঙের। আর তাতেই যোগ হয়েছে আলাদা আবেদন। নেকলাইনে হাই বোটনেক ডিজাইন।
এল্প ঢাল খোলা চুলে আকর্ষণ ছড়াচ্ছেন ফারিন। কিছুটা ব্যাংস রাখা হয়েছে হেয়ারস্টাইলে।


ফ্লসি ন্যুড পিংক লিপস, কালারড লেন্স, শিমারি আইশ্যাডো আর গাঢ় কাজলরেখায় আবেদন ছড়াচ্ছে ফারিনের এই কফিশট লুক। আর ক্যাপশনে তিনি নিজেই লিখেছেন, 'এসপ্রেসো' ইয়োরসেলফ।
ছবি: ফারিন খানের ফেসবুক।