
এমনিতেই তাঁর মাঝে পাশ্চাত্য আমেজের সৌন্দর্য ভরপুর। ধারালো ফিগারে মানিয়ে যায় বিকিনি থেকে কতুর গাউন সবকিছু। এর মাঝেই হলিউডে অভিষেক হলো এই বলিউড সুন্দরীর। বিখ্যাত অভিনেতা কেভিন স্পেসির পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা প্রথম সিনেমাতেই দেখা যাবে দিশা পাটানিকে। তিন পর্বের সাগা স্ট্যাটিগার্ডস ভার্সাস হলিগার্ডস-এর প্রথম কিস্তি দ্য পোর্টাল অব ফোর্স-এ জেসিকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি অনেকটা সাইফাই ধরনের সিনেমা। মুক্তি পাবে মাস তিনেক পরে। ট্রেলারে দিশা পাটানির পাশাপাশি দেখা যাচ্ছে কেভিন স্পেসি আর টাইরিস গিবসনের মতো হলিউডের জনপ্রিয় মুখকে। দিশাীই পুরো অভিজ্ঞতাকে অত্যন্ত রোমাঞ্চকর বলে জানিয়েছেন এক সাক্ষাতকারে। চলুন এই বলিউড সুন্দরীর কিছু ওয়েস্টার্ন লুক দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।










ছবি: ইন্সটাগ্রাম