ইনস্টাগ্রামে প্রায়ই নানা আকর্ষণীয় লুকে নিজের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন টালি অভিনেত্রী মনামী ঘোষ। বিভিন্ন অনুষ্ঠানেও নিরীক্ষাধর্মী ও বোল্ড লুকে আসেন তিনি। তবে এবার তিনি মেকআপ রুমে বসেই উষ্ণতা ছড়াচ্ছেন । রইল বিস্তারিত ...
১/৬
তবে এই সিরিজের ছবিগুলো কোনো ক্যাফেতে নয়, বরং তাঁর মেকআপ রুমের একান্তে কাটানো কিছু মুহূর্তের সাক্ষী। কফির কাপে চুমুক দেওয়ার পরের সেই এনার্জি আর মেকআপ রুমের প্রস্তুতির মাঝখানের সময়টাকে এক করে ফ্রেমবন্দী হয়েছেন তিনি।
এই লুকে মনামীকে দেখা গেছে লাল স্ট্র্যাপলেস বডিকন ড্রেসে, যেখানে নীল স্ট্রাইপ ডিটেলিং পুরো স্টাইলটাকে দিয়েছে আলাদা মাত্রা । মাঝ সিঁথি করে খোলা রাখা লম্বা ঢেউখেলানো চুল, ন্যুড মেকআপের সঙ্গে বোল্ড আইলাইনার- সব মিলিয়ে তৈরি হয়েছে একটি স্টেটমেন্ট লুক।
৪/৬
তাঁর ছবিগুলোতে ‘ক্যান্ডিড’ বা স্বতঃস্ফূর্ত ভাব ধরা পড়েছে। কখনো তিনি মেকআপ ব্রাশ হাতে খুনসুটিতে, আবার কখনো নীল পাথরের লকেটটির দিকে তাকিয়ে আছেন।
৫/৬
মেকআপ টেবিলে ছড়িয়ে থাকা প্রসাধনী, পাশে রাখা কফির কাপ- সব মিলিয়ে কাজের মধ্যেও ' মি টাইম' কাটানোর গল্প বলছে এই ছবিগুলো।
৬/৬
মনামীর এই ‘আফটার কফি’ গ্লো যেন ভক্তদের মনেও দোলা দিয়েছে।