রাত-পোশাক আর বোল্ড ড্রেসিংয়ের ছড়াছড়ি, আফটার পার্টি লুকে মেট গালার ২০ তারকা
শেয়ার করুন
ফলো করুন

মে মাসের প্রথম সোমবারের মূল আয়োজন শেষ হলেও, মেট গালার রেশ থেকে যায়। সেই রেশেই নিউইয়র্কজুড়ে জমে ওঠে একের পর এক আফটার পার্টি । আফটার পার্টিগুলো এবার যেন রেড কার্পেটেরই এক সম্প্রসারিত অধ্যায়। মূল আয়োজন শেষ হওয়ার পরই শুরু হয় ফ্যাশনের আরেকটি নতুন পর্ব।পার্টিতে তারকারা হাজির হন আরও সাহসী আর খোলামেলা লুকে। সোমবার রাতেই এ-লিস্ট তারকারা পার্টি থেকে পার্টিতে ছুটেছেন, আর বদলে ফেলেছেন তাঁদের প্রথম লুক, বেছে নিয়েছেন তুলনামূলক বেশি রিভিলিং স্টাইল। এবারের থিম ছিল “কস্টিউম আর্ট ”এবং ড্রেস কোড “ফ্যাশন ইজ আর্ট "- যা মূল আয়োজনের ভেতরে ফ্যাশনের এক নির্দিষ্ট ছক তৈরি করেছিল। কিন্তু সেই ছক যেন গালা ভেন্যুর বাইরেই ভেঙে যায়। শহরজুড়ে প্রায় ডজনখানেক আফটার পার্টিতে তারকারা নিজেদের মতো করে স্টাইলকে নতুনভাবে উপস্থাপন করেছেন। তবে সবাই যে শুধু সাহসী লুকেই গেছেন, তা নয়। কেউ কেউ বরং স্বস্তির দিকেই ঝুঁকেছেন। কেটি পেরি, হেইলি বিবার, মার্গট রবিসহ অনেকেই জমকালো, কনসেপ্টুয়াল লুক ছেড়ে বেছে নিয়েছেন মিনিমাল স্টাইল। আবার কেউ কেউ মেট গালার নির্ধারিত ড্রেস কোডকেই আফটার পার্টির লুকে নতুনভাবে তুলে ধরেছেন।  কেন্ডাল জেনারের মতো তারকারা তো এক রাতেই একাধিকবার স্টাইল বদলে চমক ছড়িয়েছেন। অনেক তারকার কাছে এটি ছিল রেড কার্পেট লুক দেখানোর দ্বিতীয় সুযোগ, ফলে এক রাতেই একাধিক আউটফিটে চমকে দিয়েছেন তারকারা।

হেইলি বিবার  

১/২৬
হেইলি বিবার হাজির হন একেবারে মিনিমাল কিন্তু স্ট্রাকচার্ড গ্ল্যামারাস লুকে। তিনি পরেছিলেন ইভ সাঁ লরাঁর  হোয়াইট মিনি ড্রেস।অ্যাসিমেট্রিকাল নেকলাইন আকর্ষণ কাড়ছে।

২/২৬
সঙ্গে পায়ে শোভা পাচ্ছে ম্যাচিং  হিল।
সঙ্গে পায়ে শোভা পাচ্ছে ম্যাচিং  হিল।
বিজ্ঞাপন

মার্গো রবি

৩/২৬
মার্গো রবি যেন আবারও প্রমাণ করলেন স্টাইল মানেই সব সময় ভারী বা অতিরঞ্জিত হওয়া নয়। আফটার পার্টির রাতে তিনি বেছে নিলেন একেবারেই আরামদায়ক কিন্তু ক্লাসি লুক। অস্ট্রেলিয়ান এই অভিনেত্রী পরেছিলেন একটি  কমফোর্টেবল জিন্স, সঙ্গে ছিল সিম্পল সাদা বেস লেয়ার।

৪/২৬
পুরো লুকটিকে আরও প্রাণবন্ত করে তুলতে তিনি যোগ করেন একটি মেটালিক মাল্টিকালারড জ্যাকেট। আর হাতে ছিল লাল ক্লাচ।

কেন্ডাল জেনার

৫/২৬
কেন্ডাল জেনার রেড কার্পেটে যে স্ট্র্যাপলেস বডিস গাউনটি পড়েছিল, সেটা আফটার পার্টিতেও তিনি ক্যারি করেন একেবারে কুল-গার্ল স্টাইলে।

৬/২৬
৭/২৬
মূল গাউনের স্ট্রাকচার্ড বডিস অংশটিকেই নতুনভাবে স্টাইল করেন তিনি , সঙ্গে যোগ করেন শিয়ার স্কার্ট ও ভেইল

সাবরিনা কার্পেন্টার

৮/২৬
সাবরিনা কার্পেন্টার পরেছিলেন  ঝলমলে টেক্সচারের সাদা-কালো বডিস্যুট আর  ম্যাচিং ফার-ট্রিমড কোট।

৯/২৬

কেটি পেরি

১০/২৬
কেটি পেরি আফটার পার্টিতে হাজির হন লং-স্লিভড পেইল পিঙ্ক মিনি ড্রেসে।

১১/২৬
ড্রেসের নিচের দিকে ফ্লাফি স্টেটমেন্ট হেম পুরো আউটফিটে যোগ করে আলাদা মাত্রা।

ম্যাডোনা

১২/২৬
ম্যাডোনা আফটার পার্টিতে এসে সম্পূর্ণ ভিন্ন এক লুকে চমকে দেন সবাইকে। তাঁকে দেখা যায় একটি হোয়াইট মিনি-ড্রেসে, যার ওপর তিনি লেয়ার করেন একটি ফার কোট।

সিমোন অ্যাশলি

১৩/২৬
সিমোন অ্যাশলি আফটার পার্টিতে হাজির হন অল ব্ল্যাক লুকে। তিনি পরেছিলেন একটি অ্যাসিমেট্রিকাল ড্রেস আর জিমি চু বুটস

দোজা ক্যাট

১৪/২৬
রেড কার্পেটে আগে যে ল্যাটেক্স লুকে দোজা ক্যাট নজর কেড়েছিলেন, আফটার পার্টিতেও সেই রঙের ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। এবার তাকে দেখা যায় একই টোনের একটি গাউনে স্লিট গাউনে

লিসা

১৫/২৬
কে পপ তারকা লিসা ফ্রেমে ধরা দিয়েছেন আইভরি প্যান্ট স্যুটের স্ট্রাকচার্ড লুকে।

চার্লি এক্স সি এক্স

১৬/২৬
কালো নেটের বডিকন  ড্রেসে এসেছেন তিনি সা লরাঁর আফটার পার্টিতে

এসাপ রকি

১৭/২৬
এসাপ রকি এসেছেন ক্যাজুয়াল ওয়্যারের ওপরে গ্লিটার কোট চাপিয়ে

হান্টার শেফার 

১৮/২৬
সাদা কালো মিনিড্রেস আর সোনালি মিনিব্যাগের লুকে এসেছেন তিনি

জো ক্রাভিটজ

১৯/২৬

রোজ 

২০/২৬
স্ট্র্যাপলেস লিটল ব্ল্যাক ড্রেসে রোজ
স্ট্র্যাপলেস লিটল ব্ল্যাক ড্রেসে রোজ

টেসা থম্পসন 

২১/২৬
কালো শর্টস আর সোনালি ফ্রিঞ্জের স্টেটমেন্ট টপে দেখা যাচ্ছে তাঁকে

পালোমা এলেসার 

২২/২৬
ন্যুড বডিসের কালো লেদার বডিকন ড্রেসে পালোমা

অলিভিয়া রড্রিগো 

২৩/২৬
নীল প্রিন্টের মিনিড্রেসে চার্মিং অলিভিয়া

জিসু

২৪/২৬
সাদা স্ট্র্যাপলেস ড্রেসে জিসু
সাদা স্ট্র্যাপলেস ড্রেসে জিসু

সারাহ পিজন

২৫/২৬
পাউডার ব্লু গ্লসি ফেব্রিকের স্লিপ ড্রেসে সারাহ

জেনি 

২৬/২৬
হিপহপ আমেজের ম্যাচিং সাদা ট্যাংক টপ আর ফিটেড প্যান্টে জেনি

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৩: ১৭
বিজ্ঞাপন