
মে মাসের প্রথম সোমবার মানেই ফ্যাশন দুনিয়ার সবচেয়ে প্রতীক্ষিত রাত- মেট গালা। আর এই গ্ল্যামারাস আয়োজনে পোশাকের মতোই গুরুত্বপূর্ণ এক অনুষঙ্গ হলো চুল। কারণ রেড কার্পেটে আউটফিট যতই নাটকীয় হোক, হেয়ারস্টাইলই পুরো লুককে নিয়ে যায় অন্য উচ্চতায়। বছরের পর বছর মেট গালার রেড কার্পেটে আমরা দেখেছি অসংখ্য আইকনিক হেয়ারস্টাইল মোমেন্ট। কখনো আকাশছোঁয়া হাই পনিটেল, সাহসী পিক্সি কাট , কখনো ভলিউমে ভরা নাটকীয় স্টাইল, আবার কখনো ভাস্কর্যের মতো নিখুঁতভাবে গড়া আর্টিস্টিক হেয়ারডু। ডিজাইনারদের দুঃসাহসী সিলুয়েট আর এক্সপেরিমেন্টাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে হেয়ারস্টাইলও হয়ে ওঠে ফ্যাশনের আরেকটি শক্তিশালী এক্সপ্রেশন। এই বছরের রেড কার্পেটেও ফ্যাশনপ্রেমীদের চোখ থাকবে নতুন চমকের অপেক্ষায়। তবে নতুনের মধ্যেও বারবার ফিরে আসে অতীতের সেইসব আইকনিক হেয়ারস্টাইল, যেগুলো আজও অনুপ্রেরণার উৎস। চলুন ছবির গল্পে দেখে নেওয়া যাক মেট গালার আইকনিক কিছু হেয়ার লুক।







