ভেলভেটে বিজয়ের আভিজাত্য, ক্রিস্টালে রাশমিকার ঝলক: এক ফ্রেমে দুই তারকার নজরকাড়া সাজ
শেয়ার করুন
ফলো করুন

বিজয় বেছে নিয়েছিলেন মনীশ মালহোত্রার নকশা করা মধ্যরাতের নীল ভেলভেটের প্রিন্সকোট, অন্যদিকে রাশমিকার সাজে ছিল ফাল্গুনী শেন পিককের ঝলমলে ক্রিস্টালের ছোঁয়া।

অনুষ্ঠানে বিজয়ের লুকে প্রাধান্য পেয়েছে আভিজাত্য আর ক্ল্যাসিক স্টাইল। মনীশ মালহোত্রার তৈরি কাস্টম প্রিন্সকোটটিতে ছিল ক্রপড কাট, রিবড ম্যান্ডারিন কলার ও একই রঙের কাফ। জ্যাকেটের ল্যাপেলে সূক্ষ্ম ধাতব সুতার কাজ নকশায় যোগ করেছে বাড়তি মাত্রা। এর সঙ্গে নীল সাটিন শার্ট, কালো ট্রাউজার এবং রুপালি বাকলের বেল্ট মিলিয়ে সাজটি ছিল পরিপাটি ও আধুনিক।

চুল পেছনে নিয়ে টেক্সচার্ড হাফ-আপ নট করেছিলেন অভিনেতা। সঙ্গে ছিল ঘন হ্যান্ডেলবার গোঁফ। সব মিলিয়ে তাঁর লুকে ফুটে উঠেছে খানিকটা রাফ অ্যান্ড রাগড আমেজ, যা ভেলভেটের রাজকীয় আবহের সঙ্গে তৈরি করেছে চমৎকার বৈপরীত্য।

বিজ্ঞাপন

অন্যদিকে রাশমিকার সাজে ছিল ঝলমলে গ্ল্যামার। ফাল্গুনী শেন পিককের নকশা করা শ্যাম্পেন-আইভরি রঙের গাউনটি ছিল স্ট্র্যাপলেস। গাউনের করসেট বডিজুড়ে ছিল রুপালি ক্রিস্টাল, সিকুইন ও সূক্ষ্ম বিডওয়ার্কের কাজ।

কোমরের নিচ থেকে শুরু হওয়া প্লিটেড জার্সি স্কার্টটি নেমে গেছে মেঝে পর্যন্ত। পেছনে লম্বা ট্রেন গাউনটিতে যোগ করেছে রাজকীয় আবহ।

গাউনের ঝলমলে নকশার সঙ্গে গয়না বাছাইয়ে অবশ্য সংযত ছিলেন রাশমিকা। গলায় পরেছিলেন ডায়মন্ড চোকার, কানে মানানসই স্টাড ইয়াররিংস। আঙুলে ছিল মিনিমাল রিং। ভারী অলংকারের বদলে এই পরিমিত অনুষঙ্গেই পূর্ণতা পেয়েছে তাঁর পার্টি লুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান তারকা রজনীকান্ত, ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং পরিচালক কে এস রবিকুমার। চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি ও তাঁর স্ত্রী প্রিয়া অ্যাটলিকেও দেখা যায় মঞ্চে।

একই অনুষ্ঠানে বিজয় ও রাশমিকার দুই ভিন্নধর্মী সাজ যেন তুলে ধরেছে পার্টি ফ্যাশনের দুটি আলাদা মেজাজ। একদিকে ভেলভেটের গভীর রং ও ক্ল্যাসিক কাটে বিজয়ের সংযত আভিজাত্য, অন্যদিকে ক্রিস্টালের ঝলক আর লম্বা ট্রেনের গাউনে রাশমিকার গ্ল্যামারাস উপস্থিতি।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৫: ০৫
বিজ্ঞাপন