জন্মদিনে নীল বিকিনিতে বাণী কাপুর, ৩৮-এও ধরে রাখলেন গ্ল্যামারের ঝলক
শেয়ার করুন
ফলো করুন

ছবিগুলোতে বাণীকে দেখা গেছে একেবারে স্বচ্ছন্দ মেজাজে। ভেজা চুল, মিনিমাল অ্যাক্সেসরিজ আর ওয়েট মেকআপ। সব মিলিয়ে তাঁর লুক ছিল সিম্পল, অথচ বেশ নজরকাড়া।

জন্মদিনের ছবির সঙ্গে বাণী লিখেছেন, ‘আরেকটি বছর সূর্যের চারপাশে। সবকিছু বুঝে নেওয়ার চেয়ে মুহূর্তের মধ্যে বেঁচে থাকাই এখন বেশি গুরুত্বপূর্ণ। আরও জীবন, আরও হাসি এবং সামনে যা আসছে, তার জন্য প্রস্তুতি।’

তাঁর এই আত্মবিশ্বাসী জন্মদিনের পোস্টে ভক্তদের প্রশংসার বন্যা নামে। রাশি খান্না, সোফি চৌধুরী, নিমরত কৌর ও অনুশকা রঞ্জনসহ অনেকেই মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ তাঁর স্টাইলের প্রশংসা করেছেন, কেউ আবার নীল বিকিনি আর উজ্জ্বল ত্বকের এই সমন্বয়কে বলেছেন একেবারে ‘পারফেক্ট’।

বিজ্ঞাপন

বাণীর এই লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক অবশ্য এর আত্ববিশ্বাসী ভঙ্গি। খুব বেশি গয়না বা বাড়তি স্টাইলিংয়ের বদলে তিনি পুরো লুকটিকে রেখেছেন স্বাভাবিক। নীল বিকিনির সঙ্গে ভেজা চুল ও পুলসাইড সেটিং তৈরি করেছে এক ধরনের হলিডে গ্ল্যামার। একই সঙ্গে তাঁর আত্মবিশ্বাসী পোজ পুরো ছবিতে যোগ করেছে আধুনিক ফ্যাশনের ছোঁয়া।

তবে শুধু গ্ল্যামার নয়, ফিটনেস নিয়েও বেশ সচেতন বাণী। এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস দর্শন নিয়ে তিনি জানিয়েছিলেন, নিজেকে শাস্তি দিয়ে নয়, বরং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ফিট থাকতে পছন্দ করেন। প্রতিদিন ওয়ার্কআউট করা তাঁর কাছে প্রায় বাধ্যতামূলক হলেও খাবারের ব্যাপারে তিনি নিজেকে বেশ ফুডি বলেই মনে করেন।

বিজ্ঞাপন

পাঞ্জাবি পরিবারের মেয়ে স্বচ্ছন্দ খাবার ভালোবাসেন অকপটে। একসময় নিয়মিত বাটার চিকেন, বাটার গার্লিক নান থেকে শুরু করে ইন্ডিয়ান চাইনিজ ও নানা ধরনের জাঙ্ক ফুড খাওয়ার কথাও জানিয়েছেন তিনি। অর্থাৎ তাঁর ফিটনেস রুটিনে যেমন নিয়ম আছে, তেমনই আছে জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করার জায়গাও।

২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ দিয়ে বলিউডে অভিষেক বাণীর। এরপর ‘বেফিকরে’, ‘ওয়ার’ ও ‘খেল খেল মে’-এর মতো সিনেমায় দেখা গেছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন ও গ্ল্যামারাস উপস্থিতিও নিয়মিতই আলোচনায় আসে।

৩৮তম জন্মদিনের নীল বিকিনির ছবিগুলো যেন সেই স্টাইল-সচেতনতারই আরেকটি উদাহরণ। বয়সকে সংখ্যায় আটকে না রেখে নিজের মতো করে জীবন উদ্যাপন। বাণী কাপুরের এবারের জন্মদিনের লুকের আসল বার্তা যেন সেটিই।

ছবি: বাণী কাপুরের ইনস্টাগ্রাম

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১: ৫৮
বিজ্ঞাপন