
প্রেম, বিয়ে বা বিচ্ছেদ—সবকিছুকে পেছনে ফেলে নিজের তালে এগিয়ে যাচ্ছেন দক্ষিণি সুপারস্টার সামান্থা রুথ প্রভু। অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্বের এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম আর পেশাগত জীবন থেকে সাময়িকভাবে নিজেকে কিছুটা গুটিয়ে নিলেও নিজের ফিটনেস রেখেছেন আগের মতোই। অভিনয় দক্ষতা, স্টাইল ও আবেদনের ক্ষেত্রে তিনি যেন সব সময়ই চোখধাঁধানো।

সম্প্রতি বিশ্বখ্যাত লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড বুলগারির প্রথম ভারতীয় প্রদর্শনীতে তিনি সবার নজর কাড়েন। অভিনেত্রী যেন আবারও প্রমাণ করলেন কেবল সিনেমার পর্দায়ই নয়, ফ্যাশন মহলেও তিনি অনন্য।
মিডনাইট ব্লু, ফ্লোরছোঁয়া গাউনে হাজির হয়ে লাইমলাইট চুরি করেছেন এদিন সামান্থা।

এই বোল্ড মনোক্রম আউটফিটটি তাঁর জন্য বিশেষভাবে ডিজাইন করেছেন ক্রেশা বাজাজ। ফিগার-হাগিং সিলুয়েট, ডিপ নেকলাইন এবং স্লিভলেস স্টাইলের পাশাপাশি গাউনের সামনের অংশের ডায়মন্ড আকৃতির কাটআউট ডিজাইনটি বিশেষ আবেদন যোগ করেছে তাঁর লুকে।

এর সঙ্গে বুলগারির সিগনেচার সাপ আকৃতির গোল্ড নেকপিস, ব্রেসলেট এবং স্টেটমেন্ট রিং বেছে নিয়েছেন সামান্থা। মাঝখানে পার্ট করা চুল ছেড়ে রেখেছেন।

সফট স্মোকি আই, ন্যুড লিপস আর ব্লাশ অন সামান্থার প্রকৃত সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।

সামান্থার এই লুক প্রমাণ করেছে, শুধু পোশাক নয় বরং আত্মবিশ্বাসই আসল স্টেটমেন্ট।
ছবি: সামান্থার ইন্সটাগ্রাম