বোল্ডনেসে ভরপুর তৃণা সাহার নতুন পার্টি-রেডি লুক
শেয়ার করুন
ফলো করুন

টালিউডের গ্ল্যামারাস অভিনেত্রীদের তালিকায় তৃণা সাহা বরাবরই বোল্ড আর উজ্জ্বল এক নাম। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন-সচেতনতা ও নিজস্ব স্টাইল স্টেটমেন্ট দিয়েও নিয়মিত নজর কাড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নতুন নতুন ফটোশুটের ছবি ভাগ করে নেন এই অভিনেত্রী।

শাড়ির স্নিগ্ধতা হোক কিংবা পাশ্চাত্য পোশাকের সাহসী আবেদন—প্রতিটি লুকেই থাকে তাঁর নিজস্বতার ছাপ।

সম্প্রতি তেমনই এক নজরকাড়া ওয়েস্টার্ন লুকে ধরা দিয়েছেন তৃণা। তাঁর এই সাজ ইতিমধ্যে মুগ্ধ করেছে ফ্যাশনিস্তা অনুরাগীদের ।

বিজ্ঞাপন

নতুন এই ফটোশুটে তৃণা বেছে নিয়েছেন রয়্যাল ব্লু এবং রুপালি রঙের এক দারুণ পার্টি-রেডি কম্বিনেশন। টু পিস আউটফিটের ওপরে পরেছেন নিখুঁত এমব্রয়ডারি করা ক্রপ টপ।

জমকালো ভি-নেক ক্রপ টপটির জমিনে নীল, সবুজ ও গোলাপি রঙের সিকুইন, পুঁতি ও মুক্তা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ফুলেল মোটিফের কারুকাজ। শিয়ার ফেব্রিকের লম্বা হাতা জুড়ে আছে রঙিন ফুল ও লতাপাতার নিখুঁত নকশা। এতে পোশাকটিতে যোগ হয়েছে আভিজাত্যপূর্ণ এক আবেদন।

সঙ্গে জুটি হয়েছে এই লুকের অন্যতম আকর্ষণ সিলভার সিকুইনের মিনি স্কার্ট । ঝলমলে স্কার্টের এই চকমকে আমেজ তাঁর পুরো লুকে বাড়তি গ্ল্যামার যোগ করেছে। স্কার্টের ওপরে কোমরে একটি সরু রুপালি ওয়েস্ট চেইন পরেছেন তিনি। সেটাও নজর এড়ায়নি ভক্তদের ।

বিজ্ঞাপন

পোশাকের মতোই তৃণার সাজসজ্জাতেও ফুটে উঠেছে গ্ল্যাম আবেদন।  পোশাকের ভারী কারুকাজকে প্রাধান্য দিতে গলায় নেকপিস রাখেননি তৃণা।

তবে কানে পরেছেন লম্বা ও ঝলমলে স্টোনের ড্যাংলার দুল। এ ছাড়া আঙুলে কয়েকটি আংটি ও হাতে মানানসই নেল আর্ট তাঁর সাজকে পূর্ণতা দিয়েছে। চোখের সাজে ছিল শিমারি আইশ্যাডো , আইলাইনার আর ঘন পাপড়ির সাজ। ঠোঁটে ম্যাট ন্যুড-পিংক শেডের লিপস্টিক।

একপাশে সিঁথি করে খোলা রাখা বাদামি চুল তাঁর এই আবেদনময়ী লুকে যোগ করেছে বাড়তি মাত্রা। এই বোল্ড ওয়েস্টার্ন লুকটি সম্পূর্ণ করতে তিনি পরেছেন কালো লেদারের নি-হাই বুট।

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন