সোনাঝরা লুকে জলাশয় থেকে উঠে এলেন নোরা ফাতেহি
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের মরোক্কান-কানাডিয়ান বেলি ডান্সার নোরা ফাতেহির আবেদনই অন্যরকম। বোল্ড লুকে তাঁকে দেখা যায় প্রায়ই। সম্প্রতি বিখ্যাত র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে নতুন মিউজিক ভিডিও 'বডি রোল'-এ সোনার গয়নায় মোড়া সোনাঝরা লুকে জলাশয় থেকে উঠে আসা নোরাকে মনে হচ্ছে ওয়াটার গডেস। তাঁর ইন্সটাগ্রাম পোস্টও বলছে, এই লুকে কনসেপ্ট অনেকটা তেমনই। গা ভরা ভারতীয় আমেজের অ্যান্টিক সোনার গয়নার বৈচিত্র্যের সঙ্গে ট্রাইবাল আমাজিগ বেরবের সংস্কৃতির বিভিন্ন ধরনের উল্কির সমন্বয় রাখা হয়েছে এখানে। সব মিলিয়ে এথিরিয়াল বা অপার্থিব এক লুক এসেছে, বলতেই হয়।

১/১১
ওয়াটার গডেস লুকে নোরা পরেছেন আলাদা কাঁচুলি ও মিনিস্কার্টের আদলে গয়নায় মোড়ানো পোশাক

বিজ্ঞাপন
২/১১
বটমে মেটালিক বেসের ওপরে বেশ কয়েকটি লহর ও ট্রাইবাল আমেজের কয়েন সিকুইন

৩/১১
কাঁচুলিটিও গয়না দিয়েই তৈরি। কাঁধের ওপরে দুটি লহর গিয়েছে। নজর কাড়ছে গডেস ভাইবের হেড গিয়ার

৪/১১
ম্যাচিং টিকলি ও তিন স্তরের বিশাল চাঁদবালি দেখা যাচ্ছে, গলায় চোকারসহ বহু লহরের নেকপিস

৫/১১
কাজলটানা চোখ ও ন্যুড লিপস দেখা যাচ্ছে
কাজলটানা চোখ ও ন্যুড লিপস দেখা যাচ্ছে
৬/১১
ম্যানিকিওরে সোনালি-কালো। মিল রাখা হয়েছে পুরো লুকের সঙ্গে

৭/১১
কাঁচুলিতে পার্ল আর স্টোনও আছে। কোমরে কয়েক লহরের বিছা

৮/১১
এলোমেলো লম্বা চুল আর শরীরজুড়ে বিভিন্ন ডিজাইনের আমাজিগ ট্যাটু

৯/১১
বিশেষ করে হাতের এই ট্যাটু বেশ নজর কাড়ছে

১০/১১
নোরা নিজেই জানিয়েছেন এই ট্যাটুগুলোর অর্থ

১১/১১
সব মিলিয়ে নোরার এই সোনাঝরা লুক বেশ ভালোই সাড়া জাগিয়েছে

ছবি: নোরা ফাতেহির ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪: ৪৩
বিজ্ঞাপন