ভোগ অ্যারাবিয়ার প্রচ্ছদকন্যা হয়ে ৫ লুকে আলো ছড়ালেন দেশি গার্ল
শেয়ার করুন
ফলো করুন

প্রিয়াঙ্কা চোপড়া মানেই গ্ল্যামার, আত্মবিশ্বাস আর নিখুঁত স্টাইল সেন্স। ভোগ অ্যারাবিয়ার কভার স্টার হিসেবে এবারও সেই উপস্থিতিকে নতুন মাত্রা দিয়েছেন তিনি। একাধিক হাই-ফ্যাশন লুকে হাজির হয়ে আবারও প্রমাণ করলেন- গ্লোবাল ফ্যাশন আইকনদের সারিতে কেন তিনি এখনও অনন্য। এই বিশেষ ফটোশুটে প্রিয়াঙ্কার লুকগুলো একেকটি আলাদা স্টেটমেন্ট। তিনি কভারের জন্য পরেছেন দুটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের আউটফিট।

একটি ফরাসি ব্র্যান্ড জিভঁশি-এর উজ্জ্বল লাল ট্রেঞ্চ ড্রেস এবং অন্যটি ডিওরের অল-ব্ল্যাক আউটফিট । লাল সিল্ক-স্যাটিন ট্রেঞ্চ ড্রেসটিতে ওয়াইড নচ ল্যাপেল কলার, ডিপ ভি নেকলাইন, ড্রপ শোল্ডার ডিজাইন ও ফুল-লেংথ বেল স্লিভস।

সামনে স্লিট এবং কোমরে রিবন টাই পুরো লুকটিকে দিয়েছে স্ট্রাকচার্ড কিন্তু এলিগ্যান্ট ফিনিশ। সঙ্গে সাইড পকেট এই আউটফিটকে আরও স্টাইলিশ করে তুলেছে।

এই লুকটি তিনি বুলগারির স্টেটমেন্ট  নেকলেস দিয়ে সম্পূর্ণ করেছেন সুন্দরী ; যেখানে ঝলমল করছে ডায়মন্ড ক্রিস্টাল ও একটি অ্যামেথিস্ট সেন্টারস্টোন। পায়ে ব্ল্যাক পয়েন্টেড ব্লক হিল আর  স্লিক ব্রেইডেড আপডো হেয়ারস্টাইল করেছেন তিনি। মেকআপে ফুটে উঠেছে অন্যরকম আবেদন। ক্যারামেল লিপসের সঙ্গে ডার্ক ব্রাউন লিপ লাইনার, উইংড আইলাইনার, মাসকারা-কোটেড ল্যাশেস ও ব্রোঞ্জার- সব মিলিয়ে নিখুঁত গ্ল্যাম ।

বিজ্ঞাপন

অন্যদিকে, ডিওরের অল-ব্ল্যাক লুকে প্রিয়াঙ্কা একেবারেই মিনিমাল। কোনো অনুষঙ্গ ছাড়াই তিনি ফোকাস রেখেছেন আউটফিটের ওপর।

কলারড নেকলাইন ও ফুল-স্লিভড শার্টের সঙ্গে ফিটেড সিলুয়েট, আর নিচে মাল্টি-টিয়ার রাফলযুক্ত ভলিউমিনাস স্কার্ট। এই কম্বিনেশনটি একাধারে ক্ল্যাসিক ও এক্সপেরিমেন্টাল। আগের লুকের মতোই একই হেয়ারস্টাইল ও মেকআপ রাখা হয়েছে এখানে।

বিজ্ঞাপন

ফটোশুটের অন্যান্য লুকেও প্রকাশ পেয়েছে বৈচিত্র্যতা । একটি লুকে তিনি যেন সত্তরের দশকের বিউটি। ফরাসি ব্র্যান্ড লনভাঁ-এর বার্ন্ট অরেঞ্জ ড্রেসের সঙ্গে হেডব্যান্ড, গোল্ড ইয়াররিংস ও রেট্রো গ্ল্যামে ধরা দিয়েছেন তিনি ভিন্ন এক আবহে।

আবার ইতালিয়ান ব্র্যান্ড আলবার্তা ফেরেটির একটি স্ট্র্যাপলেস ড্রেসেও ফ্রেমে ধরা দিয়েছেন পিগি চপস । এই ড্রেসের ব্ল্যাক-অ্যান্ড-গোল্ড বাস্ট ডিজাইন, সঙ্গে ফ্লোই বেইজ স্কার্ট স্টেটমেন্ট লুক তৈরি করেছে ।

অন্যদিকে ভারতীয়-মার্কিন ফ্যাশন ডিজাইনার নাঈম খানের গোল্ড সিকুইন এমবেলিশড পোশাকেও প্রিয়াঙ্কা ছিলেন সমান নজরকাড়া।

ফুল-লেংথ স্লিভ, রাউন্ড নেকলাইন ও ফিগার-হাগিং সিলুয়েটের এই আউটফিটটি তিনি স্টাইল করেছেন ব্ল্যাক পাম্প সু দিয়ে।

সবশেষে, স্প্যানিশ ফ্যাশন হাউস ব্যালেন্সিয়াগার ভাইব্র্যান্ট রেড ড্রেসে প্রিয়াঙ্কা আবারও ফিরেছেন বোল্ড মুডে। ড্রেপড র‍্যাপ নেকলাইন, মিডি লেংথের এই ড্রেসের লুকটি গোল্ড স্টেটমেন্ট আংটি ও ব্ল্যাক স্যান্ডেল দিয়ে সম্পূর্ণ করেছেন।

এই ফটোশুটে প্রিয়াঙ্কা চোপড়া শুধু পোশাকেই নয়, প্রতিটি ফ্রেমে নিজের আত্মবিশ্বাস ও স্টাইল সেন্সের শক্ত উপস্থিতি দেখিয়েছেন। কখনো ক্ল্যাসিক, কখনো রেট্রো, আবার কখনো সম্পূর্ণ আধুনিক-প্রতিটি লুক যেন আলাদা গল্প বলে। সব মিলিয়ে, ভোগ অ্যারাবিয়ার এই কভার ফিচার প্রিয়াঙ্কার ফ্যাশন জার্নিতে আরেকটি স্মরণীয় সংযোজন।

ছবি: ভোগ অ্যারাবিয়ার ইন্সটাগ্রাম

প্রকাশ: ০১ মে ২০২৬, ০২: ২২
বিজ্ঞাপন