তারকাদের ঈদ লুক: জায়েদ খানের কুর্তাসেট, কেয়া পায়েলের হেলিকপ্টার রাইড
শেয়ার করুন
ফলো করুন

তারকাদের প্রাত্যহিক লুক নিয়েই ভক্তদের আগ্রহের সীমা থাকে না। আর সেখানে ঈদ লুক বলে কথা।দেশীয় তারকারা নিজেদের ইনস্টাগ্রাম, ফেসবুকে ঈদের সাজপোশাকের ছবিসহ শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের। সেখান থেকে নির্বাচিত লুক নিয়ে আজকের আয়োজন। ছবির গল্পে তারকাদের ঈদ লুকের আদ্যোপান্ত জেনে আসি চলুন।

১/১২
অভিনেত্রী কেয়া পায়েলের ঈদটা এবার কাটছে অন্যভাবে । সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন , পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক ।  ছবিতে দেখা যাচ্ছে দুহাত ভর্তি মেহেদী দিয়ে হেলিকপ্টার রাইড উপভোগ করছেন তিনি ।

২/১২
তিনি পরেছেন অলিভ গ্রিন রঙের একটি জমকালো সারারা সেট।

বিজ্ঞাপন
৩/১২
বিদেশের মাটিতে ঈদ করছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। ফ্লোরাল কারুকাজ করা কালো কুর্তা পাজামা পড়েছেন তিনি ।

৪/১২
তাঁর স্টাইল যেন ষোলআন । হাতে সোনালী চেইনের ঘড়ি, দুই কানে গোল্ডেন হুপ আর চোখে কালো সানগ্লাস পড়েছেন তিনি।

৫/১২
বর্ষা ঈদের দিন খুব সুন্দর চোখ আরাম করা লুকে ধরা দিয়েছেন।  অফ-হোয়াইট ও পিঙ্ক রঙের ফ্লোরাল নকশার সালোয়ার-কামিজে পরেছেন সুন্দরী

৬/১২
কাজল-কালো চোখের মোহময় সাজের সঙ্গে কানে পড়া অক্সিডাইজড ম্যাচিং ঝুমকাও দারুণভাবে নজর কাড়ছে।

৭/১২
ম্যারুন রঙের সালোয়ার কামিজের লুকে মাহিয়া মাহি তাঁর ঈদ শুরু করেছেন।

৮/১২
তবে তাঁর সাজের অন্যতম স্টেটমেন্ট পিসটি হলো কানে পরা কাশ্মীরি স্টাইলের লম্বা ড্যাংলার ঝুমকা

৯/১২
জামদানি শাড়িতে দেশীয় লুকে বরাবরই নজর কাড়েন অভিনেত্রী রুনা খান। সঙ্গে কানে পরেছেন ঝুমকা, হাতে মেহেদী আর আংটি। মিনিমাল সাজের সঙ্গে কপালে টিপও দারুণ ফিনিশিং টাচ দিয়েছে।

১০/১২
এবারের ঈদে একদম আরাদায়ক সুতি পোশাকেই ভরসা রেখেছেন অভিনেত্রী ভাবনা। গোলাপি-সাদা স্লিভলেস আনারকলি পরেছেন তিনি। সঙ্গে জড়িয়ে নিয়েছেন ওড়না । মিনিমাল জুয়েলারি ও সাজে বেশ স্নিগ্ধ লাগছে তাঁকে

১১/১২
একদম শ্বেতশুভ্র লুকে ধরা দিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। তার সাদা সালোয়ার কামিজে আছে টোন-অন-টোন ফ্লোরাল এমব্রয়ডারি। এর সঙ্গে সাজও মিনিমাল । চোখে আইলাইনার, ঠোঁটে গোলাপি লিপকালার, কপালে ছোট্ট সাদা স্টোনের টিপ, আর চুলগুলো সফট ওয়েভ স্টাইলে ছেড়ে রাখা

১২/১২
জমকালো আইভরি গোল্ড লেহেঙ্গায় মোহ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া। কেপ স্টাইলের ডিপনেক ব্লাউজটি বেশ নজরকাড়া। সঙ্গে সবুজ পাথরের ভারী জুয়েলারি পড়েছেন তিনি।

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১০: ০২
বিজ্ঞাপন