সপ্তাহ জুড়ে তারকাদের সেরা ১০ ফ্যাশন মুহূর্ত
শেয়ার করুন
ফলো করুন

রেড কার্পেট থেকে এয়ারপোর্ট লুক, স্ট্রিট স্টাইল কিংবা অ্যাওয়ার্ড লুক—প্রতিটি মুহূর্তই ফ্যাশনের একেকটি গল্প। আর এই গল্পের মধ্যমণি বিশ্বের ফ্যাশন–সচেতন তারকারা। নিজস্ব স্টাইল দিয়ে একেকজন একেকভাবে নজর কাড়েন তাঁরা। ফ্যাশনিস্তা ভক্তরা তাঁদের নতুন ট্রেন্ডের ছোঁয়া এবং সাহসী ও চমকপ্রদ লুক দেখার জন্য সব সময় অপেক্ষায় থাকেন। তাই তারকাদের এই সপ্তাহের সেরা ফ্যাশন মুহূর্তগুলো ছবির গল্পে তুলে ধরা হলো।

১/১০
অনন্যা পান্ডের সাম্প্রতিক ফটোশুট যেন এক ফ্যাশন টাইম মেশিন। তিনি এই লুকে শ্রদ্ধা জানিয়েছেন জয়পুরের প্রয়াত মহারানি গায়ত্রী দেবীকে—যিনি ভারতের ফ্যাশন ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি। এই বিশেষ ফটোশুটে অনন্যা পরেছেন ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি সাদা লেসের কাটওয়ার্ক শাড়ি।  তবে অনন্যার লুকের আসল ম্যাজিক লুকিয়ে ছিল তাঁর পরা ১৯৪৮ সালের ফরাসি ডিজাইনার জাক ফাথ–এর তৈরি বিরল করসেটে।

বিজ্ঞাপন
২/১০
দেশের সুপরিচিত বিলাসবহুল ফ্যাশন লেবেল সানায়া কতুরের নজরকাড়া ওয়ান শোল্ডার গাউন পরেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গাউনের বটমে কালো ফেব্রিকে র‍্যাপ প্যাটার্নে হাই থাই স্লিট ডিজাইন। কোমরের এমবেলিশমেন্ট নজর কাড়ছে। বডিসে ওয়ান শোল্ডার ডিজাইনে ড্রেপ ডিজাইন আছে গাউনে। এতে কাটআউট এফেক্ট দিচ্ছে গাউনের ওপরের অংশ। ব্যবহার করা হয়েছে এনিম্যাল প্রিন্টের ফরেস্ট গ্রিন আর কালো শিমারি ফেব্রিক

৩/১০
রেট্রো লুকে ধরা দিয়েছেন টালি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সাদা -কালো পলকা ডট ড্রেসের সঙ্গে নজর কাড়ছে মাথায় পরা শ্যানেলের ব্যান্ডানা আর চোখের ক্যাটস আই সানগ্লাস

৪/১০
বলিউড নায়িকা রাশমিকা মান্দানার  পরনে ভারতীয় নকশাকার গৌরব গুপ্তর তৈরি এক অনন্য পোশাক। রুপালি ধূসর ও কালো রঙের পাপড়ি-নকশার করসেট গাউন। নিচের অংশে মৃদু ভাঁজ, আর বক্ষভাগে ফুলের পাপড়ির মতো শিল্পিত বাঁক। যেন পুরোনো হলিউডের গ্ল্যামার আর আধুনিকতার নিখুঁত সংমিশ্রণ। তিনি নিজের উপস্থিতি সম্পূর্ণ করেছেন সোয়ারভস্কির ক্রিস্টাল অলংকারে।

৫/১০
শাড়িতে নারী বরাবরই সুন্দর। বাংলাদেশী অভিনেত্রী সাফা কবির এই লুকে পরেছেন ফ্লোরাল প্রিন্টের হালকা অলিভ শাড়ি। শাড়িজুড়ে সোনালি, ফিরোজা, সবুজ ও কপার টোনের সূক্ষ্ম হ্যান্ড এমব্রয়ডারি, সঙ্গে ঝলমলে সিকুইনের কাজে ফুটে উঠেছে রাজকীয় দীপ্তি। সঙ্গে মানানসই লাইম অলিভ রঙের ব্লাউজটি স্লিভলেস ও হাই-নেক ডিজাইনের। সোনালি জড়িসুতা আর সিকুইনের নেকলাইনটিও আকর্ষণ কাড়ছে।

৬/১০
টালি সুন্দরি ইধিকা পাল পরেছেন কালো ব্রালেটের ওপর একটি ব্ল্যাক করসেট টপ। টপটির সূক্ষ্ম লেস ডিজাইন লুকে দিয়েছে বোল্ড টাচ। জুটি হয়েছে লাল, কালো চেক প্রিন্টেড মিনি স্কার্ট।পায়ে কালো লেদার অ্যাঙ্কল বুটস, যা লুকে দারুণ কনট্রাস্ট তৈরি করেছে।

৭/১০
বাংলাদেশী নৃত্যশিল্পী ও মডেল মোবাশ্বিরা কামাল ইরাকে ফিচার করা সাম্প্রতিকতম ব্রাইডাল ফটোশুটটি বেশ নজর কেড়েছে ফ্যাশন মহলে। তিনি পরেছেন ডিজাইনার সাফিয়া সাথীর লাল টুকটুকে রঙে জমকালো কারুকাজ করা ব্রাইডাল লেহেঙ্গা ।  ঘোড়সওয়ারী রান অ্যাওয়ে ব্রাইডের লুকটি রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়

৮/১০
টালি অভিনেত্রী তৃণা সাহা এই সপ্তাহে তাক লাগিয়েছেন চকোলেট  আউটফিটে । লেদারের স্লিভলেস টপ আর বটমের সঙ্গে তিনি কালো হিল বেছে নিয়েছেন

৯/১০
জাহ্নবী কাপুরের পরনে কোবাল্ট পাটোলা লেহেঙ্গা—যা নিঃসন্দেহে ভারতীয় ম্যাক্সিমালিজমের সেরা উদাহরণ। পাটোলা শৈলীর এই লেহেঙ্গায় সূক্ষ্ম জ্যামিতিক নকশা ফুটে উঠেছে উজ্জ্বল সুতার কাজ ও ঝলমলে অলঙ্করণের ছোঁয়ায়। লুকটি সম্পূর্ণ হয়েছে রত্নখচিত রূপালি গয়না ও উজ্জ্বল রঙের কনট্রাস্টে, যা জাহ্নবীর রাজকীয় আভিজাত্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।

১০/১০
বেবি পিংক—রংটার মধ্যেই যেন লুকিয়ে থাকে এক ধরনের আদুরে, মিষ্টি আবেদন। আর সেই রং-এই  যখন ধরা দেন অভিনেত্রী তানজিন তিশা, তখন সেটি হয়ে ওঠে আরও মনকাড়া। মনোক্রোম অফ শোল্ডার গাউনে তিনি যেন বার্বি।

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৪: ৩৮
বিজ্ঞাপন