নোরার কেরামতিই কি মরক্কোর লাকি চার্ম? দেখুন এই মরোক্কান সুন্দরীর যত স্পোর্টি লুক
শেয়ার করুন
ফলো করুন

এবারের বিশ্বকাপের উদ্বোধনীতে বাজিমাত করেছেন মরোক্কান-কানাডিয়ান তারকা নোরা ফাতেহি। শাকিরার মতো বিশ্বখ্যাত তারকার 'দাই দাই' গানের ক্রেজ ম্লান করে দিয়েছে নোরার 'সির সির'। মরক্কো ও সে সেদেশের ফুটবল টিমের জন্য নোরার আবেগ একেবারে উপচে পড়া। 'সির সির' কথাটিও কিন্তু মরোক্কোর ফুটবল মাঠের চ্যান্টিং। এর অর্থ অনেকটা ইংরেজি 'গো গো'-র মতো।কাল প্রথম ম্যাচে ব্রাজিলের মতো জায়ান্টের সঙ্গে ড্র করে বিশ্বকাপের শুভসূচনা করা মরক্কো টিমের জন্য তিনিই কি তবে লাকি চার্ম? চলুন এই আলোচিত বেলিডান্সার, গায়িকা ও নায়িকার কিছু স্পোর্টি লুক দেখে আসি।

১/১০
সির সির গানের ভিডিওতে এভাবেই মরক্কোর জার্সি ফ্লন্ট করেছেন নোরা। সঙ্গে নেভি ব্লু কার্গো।

বিজ্ঞাপন
২/১০
আইপিএল-এর মঞ্চে নোরার আকর্ষণীয় ব্রালেট-ট্র্যাক প্যান্টের লুক। সঙ্গে রেড লিপস ও রূপালি চোকার

৩/১০
লেদারের ডিপনেক ট্যাংক টপ আর ট্র্যাক্স্যুট থিমের শর্টস-জ্যাকেটে নোরা। গলায় তিনলহরি মালা।

৪/১০
সির সির গানে উদ্বোধনী দিনে এমন নজর কাড়া কাট আউট ডিজাইনের লাল-সাদা কানাডা থিমের আউটফিট পরেন নোরা।

৫/১০
এভাবেই মঞ্চে আজিমাত করেছেন তিনি জ্যাকেট-প্যান্ট আর ক্রপড টপের জাদুতে। সঙ্গে আছে সাদা স্নিকার্স

৬/১০
কালো শর্টস আর ট্যাংক টপে ফুটবল নিয়ে নোরা। পায়ে কালো-সাদা স্নিকার্স। গলায় চোকার।

৭/১০
কানাডার ক্রপড জার্সিতে নোরা। আনবাটন্ড জিন্সে দেখা যাচ্ছে তাঁকে

৮/১০
স্পোর্টি বম্বার জ্যাকেটের সঙ্গে সাদা জার্সি আর জিন্সে মরক্কোর খেলা দেখছেন নোরা

৯/১০
এখানে স্পোর্টি লুকের সঙ্গে আছে সোনালি বড় হুপ দুল

১০/১০
পাফার জ্যাকেট দিয়ে মরক্কোর জার্সি আর জিন্সে নোরা শো অফ করছেন প্রিয় দেশের পতাকা

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫: ৩৯
বিজ্ঞাপন