ম্যাচিং পোশাকে 'টুইনিং' করে নজর কাড়লেন মেহজাবীন–মালাইকা দুই বোন
শেয়ার করুন
ফলো করুন

এক বোন ইতিমধ্যেই বাংলাদেশের নামকরা অভিনেত্রী, অন্য বোন চলতি বছর পা রেখেছেন মিডিয়া অঙ্গনে। বলছিলাম মেহজাবীন চৌধুরী ও তাঁর ছোট বোন মালাইকার কথা। সম্প্রতি তাঁদের দুজনের একসঙ্গে তোলা কিছু ছবি ভক্তদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। ম্যাচিং পোশাকে টুইনিং করে একদম যমজ বোনের মতোই লাগছে তাঁদের।

ম্যাচিং পোশাকে টুইনিং করে একদম যমজ বোনের মতোই লাগছে তাঁদের।
ম্যাচিং পোশাকে টুইনিং করে একদম যমজ বোনের মতোই লাগছে তাঁদের।

কোনজন মেহজাবীন আর কোনজন মালাইকা, একঝলকে দেখে যেন বোঝার উপায় নেই। চেহারায় তো মিল আছেই, সঙ্গে তাঁদের সাজপোশাকের বিষয়ে রয়েছে বিশাল ভূমিকা। জারতাজ ক্লদিং ব্র্যান্ড থেকে দুজনেই বেছে নিয়েছেন কাছাকাছি রঙের আউটফিট।

গাঢ় শর্ষে হলুদ বা ডার্ক মাস্টার্ড রঙের সালোয়ার–কামিজ পরেছেন মেহজাবীন। জর্জেট ফেব্রিকের কামিজের ওপর সুতা আর সিকুইনের  নিখুঁত ফ্লোরাল মোটিফের কাজ ফুটে উঠেছে । সঙ্গে ম্যাচিং ওড়নাও আছে।

এই সুন্দর পোশাকের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন স্টেটমেন্ট দুল।

বিজ্ঞাপন

অন্যদিকে মালাইকা ফ্রেমে ধরা দিয়েছেন মখমল বা ভেলভেটের কুর্তি সেটে। একরঙা কুর্তির জমিনে সিকুইন, পুঁতি আর এমব্রয়ডারির ফ্লোরাল কারুকাজ করা।

তিনিও সঙ্গে পরেছেন মিনিমাল স্টেটমেন্ট দুল। তবে দুই বোনের মেকআপের তারিফ না করলেই নয়। সিগনেচার লুক বাই সামিয়ার সাজে চোখ ধাঁধানো সুন্দর লাগছে তাঁদের। মসৃণ ফিনিশের ন্যুড মেকওভার করেছেন দুজন।

সুসজ্জিত ভ্রুযুগল, আইলাইনার আর আইশ্যাডো দেওয়া চোখের সাজেও রয়েছে মিনিমাল আমেজ। দুজনেই সেমি কার্ল হেয়ারস্টাইল বেছে নিয়েছেন এই আউটফিটের সঙ্গে। সব মিলিয়ে দুই বোনের গ্ল্যামারাস উপস্থিতি মুগ্ধ করেছে ফ্যাশনিস্তা–ভক্তদের।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২: ০১
বিজ্ঞাপন