অফিস লুক মানেই কি বোরিং? পাওয়ার-স্যুট স্টাইলের বোল্ড স্টেটমেন্টে কর্মব্যস্ত মনামী
শেয়ার করুন
ফলো করুন

ইনস্টাগ্রামে প্রায়ই নানা আকর্ষণীয় লুকে নিজের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন টালি সুন্দরী মনামী ঘোষ। বিভিন্ন অনুষ্ঠানেও নিরীক্ষাধর্মী ও বোল্ড লুকে আসেন তিনি। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবেও তাঁর জনপ্রিয়তা অনেক।

মিষ্টি হাসি ও ঈর্ষণীয় ফিগারের এই ফ্যাশনিস্তা অভিনেত্রী নতুন নতুন লুক দেখার জন্যে ভীষণ আগ্রহে থাকেন তাঁর ভক্তরা ।এবার একেবারে বোল্ড অথচ পাওয়ারফুল অ্যাটায়ারে ধরা দিলেন মনামী।

বিজ্ঞাপন

পিনস্ট্রাইপ প্রিন্টের টকটকে লাল ব্লেজারের সঙ্গে পরেছেন একই প্রিন্টের কালো ওয়েস্টকোট বা ভেস্ট, যাতে বাটন-আপ স্টাইলিং লুকটিকে দিয়েছে শার্প, স্ট্রাকচার্ড ফিনিশ।

ওয়েস্টকোটের ডিপ ভি-নেকলাইন লুকে যোগ করেছে বাড়তি বোল্ডনেস।
চুলের স্লিক ব্লান্ট বব কাট লুকটির বিশেষ আকর্ষণ, যা একই সঙ্গে এলিগ্যান্ট ও ‘বস লেডি’ ভাইব এনেছে লুকে ।

চোখে রেট্রো সানগ্লাস আর কানে ডায়মন্ড স্টাডস—অ্যাক্সেসরিজের নির্বাচনে প্রকাশ পেয়েছে মিনিমালিজমের ছোঁয়া। তবে হাতে থাকা স্টেটমেন্ট রিং আর কালো নেইলপলিশও নজর এড়ায়নি। মেকআপে রাখা হয়েছে ন্যাচারাল গ্লো। ঠোঁটে ম্যাট মভ-পিংক শেড, গালে হালকা ব্লাশ আর চোখে নিখুঁত আইলাইনার—পরিমিত সাজেই সম্পূর্ণ হয়েছে লুক।

সব মিলিয়ে মনামীর এই পাওয়ার-স্যুট অনুপ্রাণিত সাজ প্রমাণ করে, ফরমাল সিলুয়েটও সঠিক স্টাইলিংয়ে কতটা গ্ল্যামারাস ও স্টাইল-স্টেটমেন্ট হয়ে উঠতে পারে। আসলে অফিস লুক মানেই কি বোরিং? কর্মব্যস্ত মনামী কিন্তু তা মানতে নারাজ। তাঁর এই পাওয়ারফুল লুক হতে পারে বোল্ড ও আত্মবিশ্বাসী স্টাইলের দারুণ অনুপ্রেরণা।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩: ৫৪
বিজ্ঞাপন