অল ব্ল্যাক লুকে এ যেন অন্যরকম তমা মির্জা
শেয়ার করুন
ফলো করুন

কালো পোশাকের এই অল ব্ল্যাক লুকে ধরা পড়েছে আত্মবিশ্বাসী উপস্থিতি। তমার পরনে স্লিভলেস হল্টারনেক টপ। এর সঙ্গে বেছে নিয়েছেন কালো হাই-ওয়েস্ট প্লিটেড ট্রাউজার।

কোমরের কাছে ভাঁজ ও প্রশস্ত কাটের এই বটমে স্বচ্ছন্দ ও স্টাইলিশ—দুই ধরনের আমেজই ফুটে উঠেছে।

কালোর এই একরঙা উপস্থিতি তমার লুকে যোগ করেছে মিনিমাল অথচ নজরকাড়া আবেদন।

বিজ্ঞাপন

পোশাকের সঙ্গে আনুষঙ্গিক সাজেও প্রকাশ পেয়েছে পরিমিতির ছাপ। গলায় পরেছেন পেনডেন্টের নেকলেস, কানে হুপ দুল।

ডান হাতের ফ্লোরাল ট্যাটুও এই লুকে আলাদা করে নজর কেড়েছে। পায়ে ছিল কালো-সাদা ডোরাকাটা স্ট্র্যাপের হাই হিল, যা একরঙা পোশাকে সামান্য বৈচিত্র্য এনেছে।

বিজ্ঞাপন

মেকআপে তমা রেখেছেন উষ্ণ ও নরম আবহ। মাঝখান থেকে সিঁথি করা খোলা চুল ঢেউ খেলিয়ে নেমে এসেছে কাঁধ বেয়ে। সাদা দেয়াল ও ধূসর কার্পেটের করিডরে তমার এই ফটোশুটের আবহ ছিল বেশ সাদামাটা।

তবে সেই সাদামাটা পরিবেশেই কালো পোশাকে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। ছবিগুলো শেয়ার করে তমা লিখেছেন, ‘এটা সব নারীর জন্য—যাঁরা নিজের আলোয় জ্বলে ওঠেন। সুন্দরী নারী, কখনো নিজের মতো থাকা থামিয়ে দিও না।’

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন