
বউ মানেই তো লাল। বড়জোর আইভরি, মেরুন বা হট পিংক হতে পারে। তাই বলে নীল বউ! দেশের ব্রাইডাল ফ্যাশন ট্রেন্ড কিন্তু তা-ই বলছে। এখনকার বউয়েরা অনেক বেশি নিরীক্ষাপ্রেমী। নিজের বিশেষ দিনে সবার চেয়ে আলাদা লুকেই নজর কাড়তে চান ফ্যাশনিস্তারা। আর তাঁদের সেই পালস ধরতে পেরেই দেশের ব্রাইডাল ফ্যাশন নিয়ে কাজ করা ডিজাইনার ও ব্র্যান্ডগুলো এবার নীল বউ ট্রেন্ড এনেছে। আর তা দেখে অর্ণবের গানের মতো বলতে ইচ্ছা করছে, হোক কলরব, বউগুলো সব লাল না হয়ে নীল হলো ক্যান!












ছবি: ইন্সটাগ্রাম