প্রতিমা দর্শনে পদ্ম মোটিফের লাল বেনারসিতে নজর কাড়লেন মিম
শেয়ার করুন
ফলো করুন

দুর্গাপূজায় শাড়ি পড়ার আনন্দই আলাদা। প্রতিমা দর্শন হোক কিংবা উৎসবের দিনে ঘুরে বেড়ানো, শাড়িতে বাঙালি নারীর সাজে ফুটে ওঠে ঐতিহ্য আর আভিজাত্য। তেমনই এক লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

১/১৫
নানা সময়ে গ্ল্যামারাস ও আধুনিক সাজে দেখা যায় মিমকে। তবে পূজার সাজে এবার বেছে নিয়েছেন লাল বেনারসি।

বিজ্ঞাপন
২/১৫
শাড়ির জমিন জুড়ে ছড়িয়ে আছে পদ্মফুলের মোটিফে সোনালি জরি সুতার কাজ।

৩/১৫
আঁচল ও পাড়েও রয়েছে একই নকশার ধারাবাহিকতা। শাড়ির বর্ডারে ঢেউখেলানো কাটওয়ার্কের কারুকাজে যোগ হয়েছে ভিন্ন মাত্রা।

৪/১৫
গাঢ় লাল জমিনে সোনালি সুতার সূক্ষ্ম কাজ শাড়িটিকে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া।

৫/১৫
শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন লাল ব্লাউজ।
শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন লাল ব্লাউজ।
৬/১৫
এর হাতায় সোনালি বিডস ও জরদৌসি কাজের ছোট ছোট পদ্মফুলের নকশা। হাতার প্রান্তে ঝালরের মতো ঝুলে আছে পুঁতির কাজ।

৭/১৫
তবে ব্লাউজের পেছনের অংশটিই বিশেষভাবে নজর কাড়ে। সেখানে সোনালি পুঁতিতে ফুটিয়ে তোলা হয়েছে বড় একটি পদ্মের নকশা।

৮/১৫
গয়নার ক্ষেত্রেও ঐতিহ্যবাহী সাজ বেছে নিয়েছেন মিম।

৯/১৫
কানে বড় সোনার ঝুমকা, গলায় হার। হাতে লাল ও সোনালি চুড়ির সঙ্গে শাখা-পলার সমন্বয়। দুই হাতে মেহেদির নকশাও রয়েছে।

১০/১৫
 চুল পেছনে টেনে খোঁপা করে তাতে জড়িয়েছেন সাদা গাজরা।

১১/১৫
 কপালে ছোট লাল টিপ, সিঁথিতে সিঁদুর। চোখে আইলাইনার আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক তাঁর সাজে পূর্ণতা দিয়েছে।

১২/১৫
পায়ে পরেছেন শাড়ির সঙ্গে মানানসই লাল জুতি।

১৩/১৫
পূজার সাজ নিয়ে যাঁরা ভাবছেন, তাঁদের জন্য মিমের এই লুক হতে পারে অনুপ্রেরণা।

১৪/১৫
প্রতিমা দর্শনে পদ্ম মোটিফের লাল বেনারসিতে নজর কাড়লেন মিম
প্রতিমা দর্শনে পদ্ম মোটিফের লাল বেনারসিতে নজর কাড়লেন মিম
১৫/১৫
লাল বেনারসি, সোনালি গয়না, খোঁপায় সাদা ফুল আর লাল লিপস্টিক—চেনা অনুষঙ্গেই ধরা দিয়েছে বাঙালিয়ানার চিরন্তন সৌন্দর্য।

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন