
কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করছেন একটু একটু করে ।শৈশব থেকেই মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন তিনি । এরপর ২০২৪ সালে ‘বধূঁয়া’ ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী । এই ধারাবাহিক দিয়েই শুরু হয়েছিল তাঁর অভিনয় যাত্রা। এরপর দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমা করেছেন ২০২৫ সালে। আর এবছর ঈদুল ফিতরে জ্যোতির্ময়ী নাম লেখালেন বাংলাদেশের সিনেমায় । তিনি শাকিব খানের বিপরীতে পর্দা কাঁপাচ্ছেন ‘প্রিন্স’ ছবিতে। সিনেমার প্রথম গান ‘পরী’ রিলিজের পরই তা মিলিয়ন ভিউ ছুঁয়ে যান, যা অভিনেত্রীকে উচ্ছ্বসিত করেছে দারুণভাবে । শুধু অভিনয় নয়, সৌন্দর্য আর ফ্যাশন সেন্সেও জ্যোতির্ময়ী অনন্য। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখলেই বোঝা যায় সব। চলুন, দেখে নেওয়া যাক এই লাস্যময়ী বঙ্গ তনয়ার নির্বাচিত কিছু স্টাইলিশ লুক।










