কখনো ওয়েস্টার্ন পোশাকে, কখনো চিরচেনা দেশি সাজে—প্রতিবারই ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে দেখা যায় তাঁকে। আকর্ষণীয় ব্ল্যাক লেডি লুকে যেন চেনাই যাচ্ছে না এই জনপ্রিয় অভিনেত্রীকে।
১/৬
কালো শাড়ি, সিলভার গয়না আর পরিমিত মেকআপে মেহজাবীনের এই সাজে প্রকাশ পেয়েছে এক মায়াবী সৌন্দর্য।
ছবিগুলো প্রকাশ করে মেহজাবীন জানিয়েছেন, চুলের বিশেষ যত্ন হিসেবে তিনি হেয়ার বোটক্স করিয়েছেন। তাঁর সাজ ও রূপসজ্জার পুরো দায়িত্বে ছিল সিগনেচার লুক বাই সামিয়া।
৪/৬
এই সাজের অন্যতম আকর্ষণ সিলভার গয়না। অভিনেত্রী গলায় পরেছেন চোকার, কানে রয়েছে ম্যাচিং দুল। হাতে সিলভার চুড়ির গুচ্ছ শোভা পাচ্ছে, অনামিকায় পরেছেন আংটিও। তবে মেহজাবীনের নিজের ভাষায়, এই সাজে সবচেয়ে প্রিয় অনুষঙ্গগুলোর একটি তাঁর প্রিয় নাকফুল। ছোট্ট এই অলংকারটি সাজে যোগ করেছে আলাদা মাত্রা।
৫/৬
চুলের ক্ষেত্রেও ছিল বিশেষ যত্ন। হেয়ার বোটক্সের পর লম্বা চুল দেখাচ্ছে বেশ আকর্ষণীয় ও পরিপাটি। মাঝখান থেকে সিঁথি করে খোলা রেখেছেন চুল।
৬/৬
মেকআপও বেশ নজরকাড়া এই লুকে। গালে নরম গোলাপি ব্লাশ, ঠোঁটে গ্লসি লিপকালার। তবে চোখের সাজে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কাজল। কাজলকালো চোখ, ছোট কালো টিপ ও নাকফুল মিলিয়ে তাঁর মুখে ফুটে উঠেছে একধরনের মায়াবী দেশি সৌন্দর্য।
সব মিলিয়ে এই লুকে মেহজাবীনকে চেনা গ্ল্যামারাস অবয়বের চেয়ে কিছুটা আলাদা, আরও মায়াবী মনে হয়ে