
রোদ-বৃষ্টি যাই হোক, এখন গ্রীষ্মকাল। আর সামার ফ্যাশনে মেতে উঠেছেন সবাই এ উপলক্ষে। গরমে আরামদায়ক স্লিভলেস সুতির সামার ড্রেসের তুলনা হয়না। জায়গা ও উপলক্ষ বুঝে এর সঙ্গে লেগিংস পরা যেতে পারে। জুতসই স্কার্ফ বা হালকা শ্রাগ থাকলে শীতাতপনিয়ন্ত্রিত স্থানেও দিব্যি আরামে পরা যায় সামার ড্রেস। তারকারাও এ সময়ে এমন আরামদায়ক পোশাকে চোখ জুড়ানো লুকে সকলের সামনে আসছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও মেহজাবীন চৌধুরীকে এমন চোখে আরাম দেওয়া সামার ড্রেসে দেখা যাচ্ছে ইন্সটাগ্রামে। সুতির ফ্যাশনেবল ড্রেসে তাঁদের দুজনকেই লাগছে অত্যন্ত আকর্ষণীয়।









