সাদা-কালোর সাবেকি আমেজে আবেদনময়ী বর্ষা
শেয়ার করুন
ফলো করুন

খাদিজা পারভীন বর্ষাকে খুব বেশি সিনেমায় দেখা যায় না। প্রযোজক ও অভিনেতা স্বামী অনন্ত জলিলের নায়িকা হিসেবেই বর্ষাকে চিনি আমরা। তবে পর্দায় হরহামেশা না দেখা মিললেও তাঁর সুন্দর মুখশ্রী ও আকর্ষণীয় ফিগার সবসময় মুগ্ধ করে সকলকে। বিভিন্ন অনুষ্ঠানে আর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে বর্ষার রূপ নজর কাড়ে সকলের। সম্প্রতি বিউটি স্যালন উইমেন্স ডল-এর সাজে একেবারে ষাটের দশকের সাবেকি আমেজের মেকওভারে দেখা গেল এই সুন্দরী অভিনেত্রীকে। সাদা-কালো শাড়িতে বেশ আবেদনময় লুকে ক্যামেরাবন্দী হয়েছেন বর্ষা এখানে। এবারে তবে ইন্সটাগ্রামের ছবিতে এই দীর্ঘাঙ্গী অভিনেত্রীর আকর্ষণীয় লুকের ছবিগুলো দেখে নেই চলুন।

১/৭
কালো পাড়ের সাদা শাড়ির সঙ্গে স্লিভলেস সাদা ব্লাউজে ষাটের দশকের রেট্রো আমেজ রেখেছেন বর্ষা। হালকা পাফ করে মাঝে সিঁথি রেখে ছেড়ে দেওয়া চুলেও সাবেকি স্টাইল।

বিজ্ঞাপন
২/৭
সেকালে সুন্দরীদের পছন্দের শীর্ষে ছিল এমন স্টাইলিশ মনোক্রোম শাড়ির লুক

৩/৭
সাবেকি সাজে এখানে বেশ আবেদনময়ী লাগছে বর্ষাকে

৪/৭
নজর কাড়ছে টেনে দেওয়া নাটকীয় পুরু আইলাইনার, আগের দিনের মতো একটু ওপরে দেওয়া ছোট কালো টিপ আর সেমি গ্লসি লিপকালার

৫/৭
কানের রূপালি কানবালায় একেবারে সিক্সটিজের আমেজ। সে সময়ের দাপুটে অভিনেত্রী শবনমকে প্রায়ই দেখা যেত এমন কানবালা পরতে।

৬/৭
হাতের সবুজ পাথরের আংটি নজর কাড়ছে। সঙ্গে কালারড লেন্স পরেছেন বর্ষা। হাতে আর চুলে সাদা গোলাপের মালা।

৭/৭
সব মিলে এই বাহুল্যবিহীন সাজেও রীতিমতো আকর্ষণ ছড়াচ্ছেন এই দীর্ঘাঙ্গী অভিনেত্রী

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন