স্লিভলেস লেহেঙ্গা আর নিজের ব্র‍্যান্ডের গয়নায় ভরপুর আবেদন ছড়ালেন তামান্না ভাটিয়া
শেয়ার করুন
ফলো করুন

ভারতের অন্যতম বড় এবং মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্টগুলোর মধ্যে একটি, ল্যাকমে ফ্যাশন উইক। যেখানে ডিজাইনারদের পোশাক পরে একের পর এক চোখধাঁধানো সব লুক ধরা দেন মডেলরা। এবারও দেশের সেরা ডিজাইনার আর বলিউড তারকাদের এক মঞ্চে নিয়ে এল এই ফ্যাশন শো। এবছর ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে হাজির হয়ে বিশেষ নজর কেড়েছেন দক্ষিণী সুপারস্টার তামান্না ভাটিয়া।

ডিজাইনার ভূমিকা শর্মার ‘আফটারগ্লো ’ কালেকশনের শোস্টপার হয়ে তিনি সবাইকে চমকে দিয়েছেন রীতিমতো । তামান্না তাঁর র‍্যাম্পলুকের মধ্য দিয়ে প্রমাণ করলেন—গ্ল্যামার মানেই ভারী বা অস্বস্তিকর নয়, বরং সেটি হতে পারে সহজ আর নিজের মতো।

বিজ্ঞাপন

অভিনেত্রী জানিয়েছেন, নতুন ট্রেন্ড যতই আকর্ষণীয় হোক, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। র‍্যাম্পে তাঁর পরা আউটফিটটি ছিল একাধারে ড্রামাটিক আবার কমফোর্টেবল। ব্র্যান্ডের সিগনেচার রয়্যাল ব্লুম প্রিন্টে তৈরি লাল লেহেঙ্গায় ধরা দিয়েছেন সুন্দরী।

তবে এই লেহেঙ্গা একটু আলাদা। তামান্নাহর মতে, লাল রং ঘিরে যে ‘ব্রাইডাল’ ধারণা আছে, এই আউটফিট সেটি ভেঙে দিয়েছে অনায়াসেই। বিয়ের পোশাক মানেই সেটা ভারী হতে হবে,অনেক জমকালো হতে হবে এই ধারনা ভুল। যেকোনো পোশাক বাছাইয়ে সবার আগে আরামকে প্রাধান্য দেওয়া উচিত।

তামান্না আরও জানান, এই লুক এতটাই সহজ এবং তাঁর ব্যক্তিগত স্টাইলের সঙ্গে মানানসই যে এটি ঘরোয়া উৎসব থেকে শুরু করে বাইরে যেকোনো অনুষ্ঠানে অনায়াসে ক্যারি করা যাবে ।

বিজ্ঞাপন

অন্যদিকে, কালেকশন নিয়ে ভূমিকা শর্মা জানান, এটি এমন নারীদের জন্য তৈরি, যারা ঐতিহ্যকেও সম্মান করে আবার নিজেদের স্বাতন্ত্র্যকে উদ্‌যাপন করেন।

র‍্যাম্পে,আভিজাত্য এবং শৈল্পিকতা মেলানো এক নিখুঁত সংমিশ্রণ ধরা পড়েছেন তামান্নার লুকে। হল্টারনেক স্টাইলের ডিপনেক স্ট্রাকচার্ড করসেটের সঙ্গে প্লিটেড স্কার্ট পড়েছেন তিনি। জুটি হয়েছে সূক্ষ্ম সিকুইন ও এমব্রয়ডারি করা ওড়না।

এই র‍্যাম্প লুক গ্রীষ্মকালীন উৎসব ও এসময় বিয়ের আউটফিট হিসেবে নতুন ট্রেন্ড তৈরি করবে ধারণা করাই যায় ।

তবে পোশাকের সঙ্গে সঠিক স্টাইলিংটাও যে গুরুত্বপূর্ণ সেটাও তামান্নার লুক থেকে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে। আধুনিক স্টাইলের এই লাল লেহেঙ্গার সঙ্গে সবচেয়ে বেশী আকর্ষণ কাড়ছে তাঁর জুয়েলারি। তাই অনুষঙ্গ নির্বাচনও লুকের গুরুত্বপূর্ণ অংশ।

শুধুমাত্র একটি নেকপিসই পড়েছেন অভিনেত্রী। এই শোটি তামান্নার জন্য বিশেষ ছিল একটি কারণে।এই প্রথমবার তিনি নিজের তৈরি জুয়েলারি পরে র‍্যাম্পে হেঁটেছেন। তামান্না ফাইন জুয়েলারি থেকে দুইটি নেকপিস বেছে নিয়েছেন তিনি। সবুজ-সাদা স্টোনের চোকারের সঙ্গে আরেকটি লম্বা নেকপিসও শোভা পাচ্ছে তাঁর গলায়।

শো শেষে তামান্না ভূমিকা শর্মাকে ধন্যবাদ জানান নিজের মতো করে ব্র্যান্ডের জুয়েলারি স্টাইল করার সুযোগ দেওয়ার জন্য। মেকআপেও নজর কেড়েছেন এই দক্ষিণী সুন্দরী। গোলাপি আভার মেকআপে সেজেছেন। মিনিমাল হলেও তামান্নাকে লাগছে অপ্সরীর মতোই অপূর্ব । সঙ্গে ছেড়ে রাখা ওয়েভি হেয়ারস্টাইল মিলিয়ে বেশ সুন্দর লাগছে এই সুন্দরীকে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১০: ৩১
বিজ্ঞাপন