
জ্যোতির্ময়ী কুণ্ডুকে না চিনলে দ্রুত চিনে নিন। সময়টা এখন বেশ ভালো যাচ্ছে কলকাতার এই নতুন অভিনেত্রীর। টালিউড সুপারস্টার দেবের পর এবার ঢালিউড মেগাস্টার শাকিব খানের নায়িকা হচ্ছেন তিনি। তাও আবার ইধিকা-শাকিবের জুটি ভেঙে। সবসময়ের মতোই শাকিবের নতুন আসন্ন সিনেমা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। প্রিন্স সিনেমাও তার ব্যতিক্রম নয়। নায়িকারা রীতিমতো রেসে নেমেছেন মেগাস্টারের সঙ্গে জুটি বাঁধতে। এই সিনেমায় সে দৌঁড়ে জিতেছেন দেশি নায়িকা তাসনিয়া ফারিণ। তাঁর সঙ্গে আলোচনায় উঠে আসা ইধিকা পালের বদলে এখন প্রিন্স সিনেমার দ্বিতীয় নায়িকা হিসেবে জানা যাচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম। খুব সম্প্রতি তিনি বধুয়া সিরিজ দিয়ে মন জয় করেছেন সকলের। এরপর সুপারস্টার দেবের সঙ্গে করছেন প্রজাপতি ২। এখন দুই বাংলায় সমান জনপ্রিয় শাকিব খানের নতুন নায়িকা হিসেবে আলোচিত হওয়ায় সবার আগ্রহ বেড়েছে তাঁকে নিয়ে। চলুন দেখে আসি এই টালিউড ফ্যাশনিস্তার ১০টি নজরকাড়া লুক।










ছবি: জ্যোতির্ময়ী কুণ্ডুর ইন্সটাগ্রাম