বিয়ে-বিচ্ছেদের আবর্তেও একই রকম চার্মিং এই চল্লিশ ছুঁই ছুঁই টালি-সুন্দরী, গোলাপির নরম আভায় ছড়ালেন আবেদন
শেয়ার করুন
ফলো করুন

শ্রাবন্তী চ্যাটার্জিকে টালিউডের এক উজ্জ্বল নক্ষত্র বলা যায়। সব ঘরানার সিনেমায় অভিনয় করেই প্রশংসিত হয়েছেন তিনি। ২০০৭ সালে বড় পর্দায় অভিষেকের পর একের পর এক সফল সিনেমায় নিজের জায়গা পোক্ত করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনেও নানা বাঁক পেরিয়েছেন তিনি। ১৬ বছর বয়সে প্রথম বিয়ে, এরপর আরও দুবার বিয়ের পিঁড়িতে বসা এবং বিচ্ছেদের অভিজ্ঞতা—সবকিছুর পরও নিজের মতো করে এগিয়ে চলেছেন শ্রাবন্তী। আর বয়সের হিসাবকে যেন একেবারেই পাত্তা দেন না এই ফ্যাশনিস্তা। তেমনই এক লুকে সম্প্রতি ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা।

বিজ্ঞাপন

ছবিতে দেখা যাচ্ছে ফ্যাকাসে গোলাপি (পেল পিংক) রঙের ছিমছাম অথচ গ্ল্যামারাস টু-পিস কো-অর্ড সেটে ধরা দিয়েছেন তিনি।

পরনে অফ-শোল্ডার ড্র্যাপড র‍্যাপ টপ। সঙ্গে জুটি হয়েছে হাই-ওয়েস্টেড পেনসিল মিডি স্কার্ট, যা তাঁর ফিগারকে দারুণভাবে হাইলাইট করেছে। পোশাকের এই আভিজাত্যময় সিলুয়েটের সঙ্গে সামঞ্জস্য রেখে পায়ে পরতে সুন্দরী বেছে নিয়েছেন ন্যুড কালারের ওপেন-টো প্ল্যাটফর্ম হিল।

বিজ্ঞাপন

গয়নার ক্ষেত্রে মিনিমাল অথচ স্টেটমেন্ট টাচ রেখেছেন নায়িকা। গলায় পরা হীরার লেয়ার্ড নেকলেসে শোভা পাচ্ছে পান্নার পেনডেন্ট।

সঙ্গে মানানসই দুল ও হাতে ব্রেসলেট। খোলা ঢেউ খেলানো চুল আর নজরকাড়া মেকআপে সম্পূর্ণ হয়েছে তাঁর এই রোমান্টিক অথচ বোল্ড স্টাইল স্টেটমেন্ট।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪: ০৬
বিজ্ঞাপন