ডেনিমের কাজ ডেনিম করেছে, দেখুন মিমের আকর্ষণীয় ৪ লুক
শেয়ার করুন
ফলো করুন

ডেনিমের সঙ্গে ডেনিমের জুটি বাঁধার ট্রেন্ডকেই ফ্যাশনের ভাষায় বলা হয়, ‘ডেনিম অন ডেনিম’। তবে আউটফিটের টপ আর বটমে পুরোটাই থাকা চাই ডেনিম। পুরোনো না হওয়া এই ক্ল্যাসিক ফ্যাশনকে স্টাইল স্টেটমেন্টে আনা যায় নানাভাবে। এ ক্ষেত্রে তারকাদের অনুসরণ করতেই পারেন ফ্যাশনিস্তারা।  এয়ারপোর্ট লুক থেকে বিভিন্ন অনুষ্ঠান, ফটোশুট—সব জায়গায় ডেনিমের জয়জয়কার। আর তারকাদের ডেনিম নিয়ে নানা ধরনের নিরীক্ষা আকৃষ্ট করে ফ্যাশনপ্রেমীদের। সম্প্রতি এই সুপার ট্রেন্ডি লুকে ভক্তদের চোখ ধাঁধালেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ক্যাপশনে লিখেছেন, ডেনিমের কাজ ডেনিম করেছে।

১/৭
ডেনিম করসেট টপের ওপর পরা টু-টোন ব্লেজার পুরো স্টাইলিংয়ের স্টেটমেন্ট পিস। এক পাশে অফ-হোয়াইট, অন্য পাশে ডেনিম ব্লু। এরসঙ্গে অভিনেত্রী বটমে পরেছেন রিপড জিন্স।

২/৭
স্টাইলিংয়ের ক্ষেত্রে চুল  ও মেকআপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হাই পনিটেল আর গ্লসি পিঙ্ক মেকআপ করেছেন সুন্দরী । অ্যাকসেসরিজে বেশি কিছু যোগ না করে মিনিমাল ইয়াররিং , ব্রেসলেট আর আংটিতেই ভরসা রেখেছেন

বিজ্ঞাপন
৩/৭
নুডল স্ট্র্যাপের ডেনিম মিনি ড্রেস পরেছেন মিম। একদম মিনিমাল জুয়েলারি আর সাজে ধরা দিয়েছেন সুন্দরী।

৪/৭
একই ড্রেসের ওপর লেয়ার স্টাইলের জাদু দেখিয়েছেন তিনি। পরেছেন ডেনিম জ্যাকেট।

৫/৭
নটেড ডেনিম শার্টের সঙ্গে ডেনিম শর্টসের কম্বিনেশনে মিম যেন এক অন্য রকম স্টাইলিশ আবেদন ছড়াচ্ছেন।

৬/৭
 এর সঙ্গে ছেড়ে রাখা চুল, মিনিমাল জুয়েলারি আর তাঁর স্টাইলিশ উপস্থিতি নজর কাড়ছে সবার।

৭/৭
সাদা ট্যাংক টপটি এই আউটফিটের মূল আকর্ষণ, কিন্তু লেয়ার করা ডেনিম জ্যাকেট ও স্লিম ফিট প্যান্ট এই লুককে পরিপূর্ণ করেছে। সঙ্গে জুটি হয়েছে কালো হাই হিল পাম্প শু।

ছবি: বিদ্যা সিনহা মিমের ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫: ২১
বিজ্ঞাপন