বর্ষার নীল মায়ায় মোহময়ী সাদিয়া
শেয়ার করুন
ফলো করুন

বর্ষার দিনে নীল রঙের আবেদন যেন অন্যরকম। মেঘলা আকাশ,  বৃষ্টি আর ঠান্ডা বাতাসের সঙ্গে এই রঙের এক অদ্ভুত মিল আছে। ঠিক সেই আবহই ফুটে উঠেছে সাদিয়ার সাম্প্রতিক লুকে। আকাশি নীল আউটফিটে  তিনি যেন হয়ে উঠেছেন বর্ষার এক স্নিগ্ধ প্রতিচ্ছবি।

হালকা নীল সালোয়ার কামিজে রুপালি কাজ করা বর্ডার পুরো লুকটিকে দিয়েছে রাজকীয় ছোঁয়া। হাতে পরা নীল-রুপালি চুড়িগুলো পোশাকের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে। কানে ঝুমকা ও আংটি  যোগ করেছে আবেদন, যা লুকটিকে পরিপূর্ণ করে তুলেছে।

বিজ্ঞাপন

তবে এই সাজের সবচেয়ে আকর্ষণীয় দিক নিঃসন্দেহে তাঁর চুল। একটি বিজ্ঞাপনের শুটে তিনি এই লুকে ধরা দিয়েছেন মূলত।

মাঝ সিঁথি করা ভলিউমিনাস ওয়েভি হেয়ারস্টাইল দেখতে বেশ লাগছে। মেকআপেও ন্যাচারাল সৌন্দর্যের ছোঁয়া। নরম গোলাপি ঠোঁট, হালকা ব্লাশ, নিখুঁত বেস এবং চোখে কাজল- সবকিছু মিলিয়ে সাদিয়ার হাসিটাই হয়ে উঠেছে এই লুকের মূল আকর্ষণ।

পুরো লুকটিতে কোথাও বাড়াবাড়ি নেই। বর্ষার ফ্যাশনে যারা নীল রঙকে নতুনভাবে দেখতে চান, তাঁদের জন্য সাদিয়ার এই সাজ হতে পারে অনুপ্রেরণা।

ছবি: সাদিয়া

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২: ৩০
বিজ্ঞাপন