
ওটিটি ও বড় পর্দার আলোচিত মুখ সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি অনুরাগীরা তাঁর অসাধারণ ফ্যাশন সেন্সেরও ভক্ত। ছিমছাম সাজপোশাকেই বেশির ভাগ সময় ফ্রেমবন্দী হন এই জেন–জি তারকা। এথনিক হোক বা ওয়েস্টার্ন—যেকোনো ট্রেন্ডে তিনি এগিয়ে থাকেন। তবে সম্প্রতি শেয়ার করা তাঁর পাওয়ার–চিক লুকের ছবিগুলো যেন একদম আলাদা, যা তাঁর স্টাইলিশ দিককে আরও উজ্জ্বলভাবে ফুটিয়ে তোলে।











