কানের সমুদ্রপাড়ে ফুরফুরে আমেজে স্টাইলিশ লুকে ভাবনা
শেয়ার করুন
ফলো করুন

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে বর্তমানে ফ্রেঞ্চ রিভিয়েরাতে অবস্থান করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আশানা হাবিব ভাবনা। সেখানে বেশ ভালো সময় পার করছেন তিনি। প্রতিদিনই অংশ নিচ্ছেন উৎসবে অনুষ্ঠিত বিভিন্ন সিনেমার প্রিমিয়ার ও পার্টিতে। এরই মধ্যে আবার কানে বসেই নতুন সিনেমাতে সাইনও করেছেন তিনি। সব মিলিয়ে ভাবনা বেশ ভালো সময় পার করছেন।

কানে অনুষ্ঠিত সিনেমার প্রিমিয়ার ও পার্টিগুলোতে ভাবনা সব নজরকাড়া ফ্যাশনেবল লুকে হাজির হচ্ছেন। ফ্যাশন সচেতন এই তারকা দেখিয়েছেন কীভাবে স্টাইলের মাধ্যমে বিশেষ বার্তা দিতে হয়।  প্রিমিয়ার ও পার্টির ব্যস্ত সময়ের বাইরেও ভাবনা বেশ ফুরফুরে আমেজে ফ্রেঞ্চ রিভিয়েরাতে ঘুরে বেড়াচ্ছেন।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই 'ভ্যাকেশন মোড'-এর ছবি ভক্তদের সঙ্গে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন সব সময়। সেখানে তাঁকে দেখা গেছে সমুদ্রপাড়ে স্টাইলিশ পোশাকে ঘুরে বেড়াতে।

বিজ্ঞাপন

সমুদ্রপাড়ে সময় কাটানোর জন্য ভাবনা বেছে নিয়েছেন চেক প্যাটার্নের সাদা-হলুদ ম্যাক্সি ড্রেস। এর ওপর চাপিয়েছেন চেক প্যাটার্নেরই সাদা শিয়ার কাফতান। এই আরামদায়ক ও স্টাইলিশ দুটি পোশাক ভাবনা নিয়েছেন দেশের সুপরিচিত ফ্যাশন ব্র্যান্ড মুক্তা অফিশিয়াল থেকে।

পোশাকের সঙ্গে গয়না হিসেবে আছে ফ্লোরাল ইয়ারিং।মেকআপের ক্ষেত্রে বেজ হালকা থাকলেও গালে বেশ ভালো পরিমাণেই গোলাপি ব্লাশঅন দিয়েছেন। দেখে মনে হচ্ছে রোদের আলোতে গাল লাল হয়েছে! আর ঠোঁট এঁকেছেন টকটকে লাল লিপস্টিকে।

চুলগুলো এলোমেলোভাবে ক্ল ক্লিপ দিয়ে বেঁধেছেন। এই সিম্পল লুকেই ভাবনাকে বেশ সুন্দর লাগছিল।

ছবি: ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২০ মে ২০২৪, ১৫: ১১
বিজ্ঞাপন