
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত কে-পপ তারকা ব্ল্যাকপিংকের লিসা। তবে তামান্নার উপস্থিতি ফ্যাশনপ্রেমীদের আলাদা করে নজর কেড়েছে। এদিন তামান্না পরেছিলেন ভারতীয় ডিজাইনার সূর্য সরকার-এর ডিজাইন করা একটি কালো কাট-আউট বডিকন গাউন।

গাউনের হাল্টার নেকলাইন, গভীর প্লাঞ্জিং কাট, শরীরের সঙ্গে মানানসই সিলুয়েট এবং হাই স্লিট পুরো লুকে এনে দেয় সাহসী অথচ রুচিশীল আবেদন। পোশাকটির একরঙা কালো নকশা ছিল চিরকালীন ক্লাসিক, আর পাশের সূক্ষ্ম কাট-আউট ডিটেইল যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।

লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল ভার্সাচের জনপ্রিয় এভিটাস প্ল্যাটফর্ম পাম্পস। রেট্রো অনুপ্রাণিত এই জুতার উঁচু প্ল্যাটফর্ম হিল গাউনের সঙ্গে দারুণভাবে মানিয়ে গিয়ে পুরো স্টাইলিংয়ে যোগ করেছে নাটকীয়তা।
অ্যাকসেসরিজেও ছিল পরিমিতির ছাপ। তামান্না ফাইন জুয়েলারির একটি লেয়ারড পেনডেন্ট নেকলেস ছিল পুরো লুকের প্রধান আকর্ষণ। এর সঙ্গে তিনি পরেছিলেন স্টাইলিশ ইয়ার কাফ, সূক্ষ্ম আংটি এবং ছোট দুল। সব মিলিয়ে গয়নার ব্যবহার ছিল মার্জিত, কিন্তু যথেষ্ট নজরকাড়া। পুরো লুকটি স্টাইল করেছেন তার দীর্ঘদিনের স্টাইলিস্ট অমি প্যাটেল।
বিউটি লুকেও ছিল একই পরিশীলিত ভাবনা। ভেজা লুকের স্লিক-ব্যাক হেয়ারস্টাইল গাউনের নেকলাইন ও গয়নার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। উজ্জ্বল ত্বক, নরম স্মোকি আই মেকআপ এবং ক্লাসিক লাল লিপস্টিক পুরো লুককে দিয়েছে কালজয়ী আবেদন।

ফ্যাশন বিশ্লেষকদের মতে, তামান্নার এই উপস্থিতি আবারও মনে করিয়ে দিল। সব সময় জাঁকজমকপূর্ণ পোশাক নয়, নিখুঁত কাট, সঠিক স্টাইলিং এবং আত্মবিশ্বাসই একটি লুককে স্মরণীয় করে তোলে।

অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন তামান্না ভাটিয়া। খুব শিগগিরই তাকে দেখা যাবে তেলুগু অতিপ্রাকৃত থ্রিলার সিনেমায়। যেখানে তিনি একেবারেই ভিন্নধর্মী ও আধ্যাত্মিক আবহের একটি চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র এবং বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের একাধিক নতুন প্রকল্প নিয়েও কাজ করছেন তিনি। অভিনয় হোক কিংবা ফ্যাশন, দুই ক্ষেত্রেই তামান্না ভাটিয়া যে এখনও আলোচনার কেন্দ্রবিন্দু, ব্যাংককের এই উপস্থিতি তারই আরেকটি প্রমাণ।