ফিউশন শাড়িতে শানায়ার ফ্যাশন বম্ব
শেয়ার করুন
ফলো করুন

ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চ প্রতিবারই নতুন গ্ল্যামার, ট্রেন্ড এবং নান্দনিক ডিজাইনের ঝলকে ভরে ওঠে। তবে ২০২৬ সালের আসরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন বলিউডের জেন জি তারকা শানায়া কাপুর। তিনি ভারতীয় ডিজাইনার ঋতিকা মিরচাঁদানির কালেকশনের শোস্টপার হিসেবে র‍্যাম্পে উঠেই মুগ্ধ করেছেন সবাইকে।

বিজ্ঞাপন

ডিজাইনার ঋতিকা মিরচাঁদানির ‘কনফ্লুয়েন্স’ কালেকশনের শাড়িতে শানায়া হাজির হয়েছেন একেবারে নতুন রূপে । তাঁর পরনের ছিল ডিপ চারকোল শেডের হ্যান্ড-এমব্রয়ডারী করা ককটেল শাড়ি, যার জ্যামিতিক বিডওয়ার্ক আর সিকুইনের সূক্ষ্ম ঝলক র‍্যাম্পের আলোয় তৈরি করেছে নজরকাড়া উপস্থিতি। প্রি-ড্রেপড এই শাড়ি সহজে পরিধানযোগ্য হওয়ায় লুকটিকে আরও আধুনিক করেছে।

শাড়িতে রয়েছে সাদা সুতার সূক্ষ্ম থ্রেডওয়ার্ক, নিখুঁত মিরর ডিটেইলিং এবং সিকুইনের ঝলক।

শাড়ির ড্রেপিংয়ের স্টাইল দেখে মনে হতে পারে ঝলমলে স্কার্ট পড়েছেন শানায়। যার থাই-হাই স্লিট বিশেষভাবে আকর্ষণ কাড়ছে। তবে শাড়ির এই ক্লাসিক সৌন্দর্যকে একেবারে নতুন মাত্রা দিয়েছে ব্লাউজের ডিজাইন।

বিজ্ঞাপন

ঐতিহ্য আর কনটেম্পোরারি কাট—এই দুইয়ের মিশেলেই তৈরি হয়েছে ব্লাউজ ।

প্রচলিত ব্লাউজের বদলে শানায়া বেছে নিয়েছেন ব্রালেট-স্টাইল ব্লাউজ, যার ডিপ ভি-নেকলাইন পুরো লুকটিতে এনেছে সাহসী এবং আধুনিক এক আবেদন।

পরিমিত স্টাইলিং-এ ভারী গয়না বা অতিরিক্ত মেকআপ এড়িয়ে তিনি বেছে নিয়েছেন রাউন্ড শেপের বড় ঝলমলে দুল । সঙ্গে  খোলা চুল, চোখে সফট স্মোকি ইফেক্ট, গোলাপি আভাযুক্ত গাল আর ন্যুড লিপকালারে সেজেছেন এই বলি ডিভা ।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভেসেছেন তিনি। তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি আবারও প্রমাণ করল, ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে কীভাবে তৈরি হতে পারে একেবারে অনন্য স্টাইল স্টেটমেন্ট।

ছবি: শানায়া কাপুর

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৩: ০০
বিজ্ঞাপন