
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নিহা এবার আলোচনায় শুধু অভিনয়ের জন্য নন, ব্যক্তিগত জীবন নিয়েও। ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস 'এনগেজড' করার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে বাগ্দানের জোর গুঞ্জন। যদিও অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি বাগ্দানের ঘোষণা দেননি; শুধু জানাতে চেয়েছেন যে তিনি আর সিঙ্গেল নন এবং সম্পর্কের বিষয়টি লুকিয়ে রাখতে চাননি। ব্যক্তিগত জীবনের এই খোলামেলা স্বীকারোক্তির পাশাপাশি বরাবরের মতোই নজর কাড়ছে তাঁর অনবদ্য ফ্যাশন সেন্স। ঐতিহ্যবাহী শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন আউটফিট প্রতিটি লুকেই আত্মবিশ্বাস আর আধুনিক রুচির ছাপ রাখেন এই তরুণ ও স্টাইলিশ অভিনেত্রী। চলুন, ইনস্টাগ্রামে উঁকি দিয়ে দেখে নেওয়া যাক নাজনীন নীহার কিছু নজরকাড়া স্টাইলিশ লুক।












