এই জেনজি তারকার মোহনীয় শাড়ির সাজ মনে করিয়ে দিচ্ছে তাঁর অকালপ্রয়াত মায়ের কথা
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের সর্বকালের সেরা সুন্দরীদের মধ্যে শ্রীদেবীর নাম আসবেই। বিশেষ করে চাঁদনী সিনেমায় কিংবদন্তি নির্মাতা যশ চোপড়া তাঁকে নতুন করে চিনিয়েছিলেন। শিফন শাড়ি আর স্লিভলেস ব্লাউজের আবেদনময় লুকে সেই সময় এক কথায় জাদু করেছিলেন শ্রীদেবী সকলকে। আরেক নামী পরিচালক শেখর কাপুরের মিস্টার ইন্ডিয়া সিনেমায়ও শ্রীদেবীর শিফন শাড়ির সাজ স্মরণীয় হয়ে আছে তাঁর ভক্তদের কাছে। ২০১৮ সালে মাত্র ৫৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয় অনেকটা অজানা কারণেই। সেসময় এই দুর্ঘটনাজনিত মৃত্যু সকলকে করেছিল শোকাচ্ছন্ন। এর পর তাঁর দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুর বলিউডে পা রাখেন মায়ের পথ ধরেই। আজ এত বছর পরে এই অকালপ্রয়াত বলিউড ডিভার মেয়ে জাহ্নবী কাপুরের নতুন শাড়ির লুকের মাঝে যেন শ্রীদেবীকে খুঁজে পাচ্ছেন ভক্তরা। সদ্য মুক্তিপ্রাপ্ত মিস্টার অ্যান্ড মিসেস মাহির প্রচারণায় জাহ্নবী হুবহু মা শ্রীদেবীর মতো করেই যেন সেজেছেন অপূর্ব সুন্দর সব শাড়িতে।

১/১১
উজ্জ্বল কমলা বর্ডার আর ফুলেল প্রিন্টের সাদা শিফনের সঙ্গে জাহ্নবী পরেছেন কমলা স্লিভলেস ব্লাউজ
উজ্জ্বল কমলা বর্ডার আর ফুলেল প্রিন্টের সাদা শিফনের সঙ্গে জাহ্নবী পরেছেন কমলা স্লিভলেস ব্লাউজ
জাহ্নবীর ইন্সটাগ্রাম ফ্যান অ্যাকাউন্ট
বিজ্ঞাপন
২/১১
সুন্দর বো ডিটেইলিং দেওয়া এই ব্যাকলেস ব্লাউজে।
সুন্দর বো ডিটেইলিং দেওয়া এই ব্যাকলেস ব্লাউজে।
জাহ্নবীর ইন্সটাগ্রাম ফ্যান অ্যাকাউন্ট
বিজ্ঞাপন
৩/১১
ব্যাংস রেখে রেট্রো স্টাইলে চুল বেঁধেছেন জাহ্নবী। কানে মুক্তার বড় স্টাড। ছোট লাল টিপ , টেনে দেওয়া আইলাইনার, কাজল আর ন্যুড ম্যাট লিপস্টিক দিয়েছেন তিনি।
ব্যাংস রেখে রেট্রো স্টাইলে চুল বেঁধেছেন জাহ্নবী। কানে মুক্তার বড় স্টাড। ছোট লাল টিপ , টেনে দেওয়া আইলাইনার, কাজল আর ন্যুড ম্যাট লিপস্টিক দিয়েছেন তিনি।
জাহ্নবীর ইন্সটাগ্রাম ফ্যান অ্যাকাউন্ট
৪/১১
চাঁদনি সিনেমায় শ্রীদেবী। হালকা সাজ আর শিফন শাড়ির সঙ্গে আকর্ষণ বড়িয়েছে কন্ট্রাস্ট স্লিভলেস ব্লাউজ
চাঁদনি সিনেমায় শ্রীদেবী। হালকা সাজ আর শিফন শাড়ির সঙ্গে আকর্ষণ বড়িয়েছে কন্ট্রাস্ট স্লিভলেস ব্লাউজ
ইন্সটাগ্রামে শ্রীদেবীর ফ্যান অ্যাকাউন্ট
৫/১১
রূপালি বর্ডার দেওয়া লাইম গ্রিন শিফন শাড়িতে জাহ্নবী।
রূপালি বর্ডার দেওয়া লাইম গ্রিন শিফন শাড়িতে জাহ্নবী।
জাহ্নবীর ইন্সটাগ্রাম ফ্যান অ্যাকাউন্ট
৬/১১
স্লিভলেস ব্লাউজে সবুজ ও রূপালি সিকুইন
স্লিভলেস ব্লাউজে সবুজ ও রূপালি সিকুইন
জাহ্নবীর ইন্সটাগ্রাম ফ্যান অ্যাকাউন্ট
৭/১১
খোলা চুল আর হুপ দুলে সাজ সেরেছেন তিনি
খোলা চুল আর হুপ দুলে সাজ সেরেছেন তিনি
জাহ্নবীর ইন্সটাগ্রাম ফ্যান অ্যাকাউন্ট
৮/১১
মিস্টার ইন্ডিয়া মুভিতে ফিরোজা শিফন শাড়িতে শ্রীদেবীর স্মরণীয় লুক
মিস্টার ইন্ডিয়া মুভিতে ফিরোজা শিফন শাড়িতে শ্রীদেবীর স্মরণীয় লুক
ইন্সটাগ্রামে শ্রীদেবীর ফ্যান অ্যাকাউন্ট
৯/১১
প্লেন কাঞ্জিভরম সিল্ক শাড়িটির রং আকাশী। বর্ডারে অ্যান্টিক রূপালির ছোঁয়া
প্লেন কাঞ্জিভরম সিল্ক শাড়িটির রং আকাশী। বর্ডারে অ্যান্টিক রূপালির ছোঁয়া
জাহ্নবীর ইন্সটাগ্রাম ফ্যান অ্যাকাউন্ট
১০/১১
হাতে এক গোছা অ্যান্টিক গোল্ডেন চুড়ি পরেছেন জাহ্নবী চুল টেনে বাঁধা।
হাতে এক গোছা অ্যান্টিক গোল্ডেন চুড়ি পরেছেন জাহ্নবী চুল টেনে বাঁধা।
জাহ্নবীর ইন্সটাগ্রাম ফ্যান অ্যাকাউন্ট
১১/১১
ব্লাউজের বর্ডারে অ্যান্টিক গোল্ডেন। কানে লম্বা ঝোলানো দুল। মাথায় সাদা ফুলের গাজরাইয় মোহনীয় লাগছেন শ্রীদেবী কন্যা
ব্লাউজের বর্ডারে অ্যান্টিক গোল্ডেন। কানে লম্বা ঝোলানো দুল। মাথায় সাদা ফুলের গাজরাইয় মোহনীয় লাগছেন শ্রীদেবী কন্যা
জাহ্নবীর ইন্সটাগ্রাম ফ্যান অ্যাকাউন্ট
প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন