জয়া আহসান ম্যাচিং লুকে মেকআপ রুমে কার সঙ্গে খুনসুটি করছেন
শেয়ার করুন
ফলো করুন

আজকের কিছু দারুণ ছবিতে অভিনেত্রী জয়া আহসানকে দেখা যাচ্ছে ম্যাচিং লুকে মেকআপ রুমে কার সঙ্গে যেন খুনসুটি করতে। তিনি নিজেই ছবিগুলো শেয়ার করেছেন নিজের সামাজিক মাধ্যমে। তবে ক্যাপশনেই করেছেন রহস্যভেদ। লিখেছেন, একজন হিরোইন, আয়না ও তাঁর লিপস্টিক। আসলে মেকআপ রুমে আয়নার সঙ্গে লিপস্টিক নিয়ে নিজের প্রতিবিম্বের সঙ্গেই ছবি তুলেছেন তিনি। আর নারীমাত্রই জানেন, এই ব্যাপারটি খুব অচেনা বা অস্বাভাবিক নয়। নিজেকে সাজাতে গিয়ে ঘন্টা পার হয়ে যায় নিমিষে আয়নার সামনে। আয়নার অপরদিকে মেয়েটিকে কী সুন্দরই না মনে হয়! অনেক সময় ছবিতে যেন সে ব্যাপারটি আসে না। তাই সেলফ অ্যাডমিরেশনই ভরসা।

১/৫
আয়নার সামনে বসে আপনমনে ঠোঁট রাঙাচ্ছেন জয়া আহসান
আয়নার সামনে বসে আপনমনে ঠোঁট রাঙাচ্ছেন জয়া আহসান
বিজ্ঞাপন
২/৫
নিজেকে দেখে যেন আঁশ মিটছে না তাঁর
নিজেকে দেখে যেন আঁশ মিটছে না তাঁর
বিজ্ঞাপন
৩/৫
সময় নিয়ে ঠোঁটে অ্যাপ্লাই করছেন লিকুইড লিপকালার। পায়ে আছে সাদা ব্লক হিল স্যান্ডেল
সময় নিয়ে ঠোঁটে অ্যাপ্লাই করছেন লিকুইড লিপকালার। পায়ে আছে সাদা ব্লক হিল স্যান্ডেল
৪/৫
পরেছেন স্লিভলেস সাদা টপ আর আইস ব্লু ছোট দৈর্ঘ্যের স্কার্ট
পরেছেন স্লিভলেস সাদা টপ আর আইস ব্লু ছোট দৈর্ঘ্যের স্কার্ট
৫/৫
চুড়ো করে বেঁধে হাফ পনিটেইল করেছেন জয়া। কানে হুপ। হালকা মেকওভারেই দারুণ গ্রেসফুল তিনি
চুড়ো করে বেঁধে হাফ পনিটেইল করেছেন জয়া। কানে হুপ। হালকা মেকওভারেই দারুণ গ্রেসফুল তিনি

ছবি: জয়া আহসানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ১৪
বিজ্ঞাপন