
কাজলরেখা সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে মন্দিরা চক্রবর্তী এখন রীতিমতো লাইমলাইটে। এই সুন্দরী অভিনেত্রীকে নামী নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের এই লোকগাথাভিত্তিক চলচ্চিত্রে একেবারে সাদামাটা সাজপোশাকে দেখা গেছে। মিনিমাল মেকআপেও অবশ্য সেখানে তাঁকে খুবই আকর্ষণীয় লেগেছে। তবে বিভিন্ন অনুষ্ঠানে বেশ জমকালো সাজে দেখা যায় মন্দিরাকে।

সে রূপেও তিনি মুগ্ধ করেন ভক্ত ও অনুরাগীদেরকে। সাম্প্রতিক সময়ে দেশের সুপরিচিত মেকওভার স্যালন জাহিদ খান ব্রাইডাল মেকওভারের সাজে মন্দিরা চক্রবর্তী দেখা দিলেন আবেদনময় শাড়ির লুকে। গ্ল্যাম ঘরানার মেকআপে তাঁকে সত্যিই অত্যন্ত আকর্ষণীয় লাগছে।
এখানে মন্দিরা পরেছেন প্যাস্টেল পিচ শেডের সিল্কের শাড়ি ও ম্যাচিং ব্লাউজ। শাড়িতে ঝলমলে সিকুইনের ডুরে বা স্ট্রাইপড প্যাটার্নের কাজ। ব্লাউজেও সিকুইন দিয়েই জমকালো কারুকাজ করা হয়েছে।


গভীর সুইটহার্ট নেকলাইনে আবেদন ছড়াচ্ছেন মন্দিরা। স্লিভটি নাতিদীর্ঘ। শাড়ির বোল্ড ড্রেপিংয়ে স্পষ্ট ফুটে উঠেছে এই আকর্ষণীয় অভিনেত্রীর শারীরিক সৌন্দর্য। হাতের লাল নেলকালার নজর কাড়ছে।
জাহিদ খান ব্রাইডাল মেকওভারের নিখুঁত ফিনিশ নিয়ে নতুন করে বলার কিছু নেই। মন্দিরার ত্বক এমনিতেও অবশ্য খুবই সুন্দর ও সুস্থ। এখানে হালকা মভ শেডের সেমি ম্যাট লিপকালার ব্যবহার করা হয়েছে। টেনে দেওয়া কাজল, আইলাইনার আর হালকা মাসকারায় চোখের সাজ সত্যিই সুন্দর।আই শ্যাডোর শেডও রাখা হয়েছে সফট প্যালেটের দিকে।


লুকের আবেদন বাড়িয়েছে ব্লাউজের পেছনের ডিজাইন। খোলা চুলের সঙ্গে মন্দিরা পরেছেন সাদা পাথরের দুল, আংটি ও ব্রেসলেট। ডিপনেকের আকর্ষণ অটুট রাখতে গলায় গয়না পরেননি তিনি। সব মিলে এই ঝলমলে শাড়ির লুকে অত্যন্ত আবেদনময়ী লাগছে মন্দিরা চক্রবর্তীকে।
ছবি: ইন্সটাগ্রাম