ট্রাম্প লেখা ঐতিহাসিক ঘন্টা উপহার দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে এ কী বললেন রাজা চার্লস
শেয়ার করুন
ফলো করুন

ব্রিটেনের রাজা ও রানী এখন যুক্তরাষ্ট্র সফরে আছেন। সে ধারাবাহিকতায় ২৮ এপ্রিল সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে আয়োজিত স্টেট ডিনারে রাজা তৃতীয় চার্লস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি ঐতিহাসিক উপহার দিয়েছেন। রাজা চার্লস ট্রাম্পকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের ব্রিটিশ সাবমেরিন এইচ এম এস ট্রাম্প-এর ঘণ্টা উপহার দিয়েছেন।

রাজা চার্লস ট্রাম্পকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের ব্রিটিশ সাবমেরিন এইচ এম এস ট্রাম্প-এর ঘণ্টা উপহার দিয়েছেন।
রাজা চার্লস ট্রাম্পকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের ব্রিটিশ সাবমেরিন এইচ এম এস ট্রাম্প-এর ঘণ্টা উপহার দিয়েছেন।

নামের মিল ও ঐতিহাসিক সংযোগ: সাবমেরিনটির নাম ‘ট্রাম্প’ হওয়ায়, রাজা চার্লস এটিকে ট্রাম্পের সাথে যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক ও ব্যক্তিগত যোগসূত্র হিসেবে উল্লেখ করেছেন। হোয়াইট হাউজে স্টেট ডিনারের এই অনুষ্ঠানে রাজা চার্লস ট্রাম্পকে ঘণ্টা উপহার দিয়ে মজা করে বলেন, “আমাদের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে শুধু একবার এই ঘণ্টা বাজালেই হবে। আর সেই সঙ্গে এও বলেন, “এটি যেন আমাদের দুই জাতির সম্মিলিত ইতিহাস ও উজ্জ্বল ভবিষ্যতের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে থাকে”।

বিজ্ঞাপন

ট্রাম্প লেখা ঘণ্টার ঐতিহাসিক গুরুত্ব

এইচ এম এস ট্রাম্প নামের এই সাবমেরিনটি ১৯৪৪ সালে নির্মিত হয়েছিল এবং প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি একটি বড় সোনার ঘণ্টা, যার ওপর “TRUMP 1944” খোদাই করা ছিল।

যুক্তরাষ্ট্র সফরের এই স্টেট ডিনারে দেওয়া বক্তব্যে রাজা চার্লস কূটনীতি ও উষ্ণতার সংমিশ্রণ ঘটিয়েছেন। তবে সেই সঙ্গে করেছেন স্বভাবসুলভ ব্রিটিশ হিউমার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পুরনো মন্তব্যের পরিপ্রেক্ষিতে রসিকতা করে তাঁর ভাষণে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “আপনি সম্প্রতি মন্তব্য করেছিলেন যে, যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপীয় দেশগুলোকে আজ জার্মান ভাষায় কথা বলতে হতো। আমি কি সাহস করে বলতে পারি যে, আমরা (ব্রিটিশরা) না থাকলে আপনাদের আজ ফরাসি ভাষায় কথা বলতে হতো!” রাজা চার্লস ট্রাম্পেরই যুক্তিকে ব্যবহার করে মজার ছলে তাঁকে এভাবেই ‘রোস্ট’ করেন।

রাজার এই রসিকতা মূলত আঠারো শতকের ব্রিটিশ ও ফরাসি ঔপনিবেশিক যুদ্ধের (যেমন: সেভেন ইয়ার্স ওয়ার) দিকে ইঙ্গিত করে। সেই সময় ব্রিটিশরা উত্তর আমেরিকায় ফরাসিদের পরাজিত না করলে বর্তমান যুক্তরাষ্ট্রের একটি বড় অংশে ফরাসি সংস্কৃতির আধিপত্য থাকত বলে মনে করা হয়। যদিও মন্তব্যটি ছিল একটি সূক্ষ্ম পাল্টা জবাব, তবে রাজা এটি অত্যন্ত হাস্যরসের সাথে উপস্থাপন করেন। তিনি যোগ করেন যে ব্রিটিশ ও আমেরিকান উভয় জাতিই তাদের ‘ফরাসি কাজিনদের’ অনেক ভালোবাসে। নামের সঙ্গে ঘন্টার লেখার মিল থাকা নিয়েও মজা করেন রাজা চার্লস। জানা যাচ্ছে এমনিতে উগ্র স্বভাবের হলেও প্রেসিডেন্ট ট্রাম্প বেশ স্পোর্টিংলিই নিয়েছেন রাজা চার্লসের কথাগুলো।

সূত্র: ফ্রান্স ২৪, টাইমস অব ইন্ডিয়া

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬: ১১
বিজ্ঞাপন