বয়ফ্রেন্ডের জন্যই এত বড় ইভেন্ট মিস করলেন পপ রাজকুমারী, দেখুন টেইলর-ট্রাভিসের প্রেমের টাইমলাইন
শেয়ার করুন
ফলো করুন

প্রতিশ্রুতি দিয়েছিলেন টেইলর সুইফট, ইরাস ট্যুরের সময় যে তিনি আবার ফিরে আসবেন এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে। কাল এ উপলক্ষে যুক্তরাজ্যে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার বদলে ভক্তদের দেখতে হয়েছে টেইলরের রেকর্ড করা ভিডিও বক্তব্য৷ আর এতে বেশ বিরাগভাজন হয়েছেন পপ রাজকুমারী তাঁর ভক্তদের। টেইলরের নিজের গান 'লায়ার'- এর রেফারেন্স টেনে তাঁকে 'মিথ্যাবাদী' বলেছেন অনেকে অভিমান করে।

বয়ফ্রেন্ড ট্রাভিস কেলসির খেলা দেখতে গিয়ে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস মিস করেছেন তিনি
বয়ফ্রেন্ড ট্রাভিস কেলসির খেলা দেখতে গিয়ে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস মিস করেছেন তিনি

আর এই অ্যাওয়ার্ডসে টেইলর চার চারটি পুরস্কার পেয়েছেন। বিশেষ করে আরেক বিখ্যাত সঙ্গীত তারকা পোস্ট ম্যালোনের সঙ্গে ফোর্টনাইটের জন্য কোল্যাবরেশন করে বানানো ভিডিওটি পেয়েছে সেরা ভিডিওর পুরস্কার। তারপরেও টেইলর তাঁর বয়ফ্রেন্ড ট্রাভিস কেলসির খেলা দেখা বেছে নিয়েছেন এত বড় ইভেন্ট মিস করে। আর যখন যুক্তরাজ্যে এই অনুষ্ঠানে টেইলরের ভিডিওতে তিনি অনুপস্থিতির জন্য সরি বলছিলেন, ঠিক তখনই তিনি ক্যানসাস সিটিতে মাঠে উপস্থিত ছিলেন ট্রাভিসের খেলা দেখতে। অবশ্য গার্লফ্রেন্ড টেইলরের উপস্থিতির অনুপ্রেরণায় উজ্জীবিত ট্রাভিস কেলসির দল জয় পেয়েছে ঠিকই।

বিজ্ঞাপন

আসলে বেশ কয়েক মাস ধরেই শত ব্যস্ততার মাঝেও টেইলর সুইফট ইরাস ট্যুরের ফাঁকে ফাঁকে বয়ফ্রেন্ডের ম্যাচ দেখতে খেলার মাঠে উপস্থিত থাকেন। এবার মাকে নিয়ে দেখেছেন তিনি ট্রাভিসের খেলা। এদিকে টেইলরের সঙ্গে ট্রাভিসের বাবামায়েরও রয়েছে চমৎকার সম্পর্ক। উল্লেখ্য, ট্রাভিসও ইরাস ট্যুরে টেইলরের পারফরম্যান্স দেখতে গিয়ে তাঁকে ও ভক্তদেরকে সারপ্রাইজ দিয়েছেন বেশ। এই দুই তারকার প্রেমের বন্ধন অত্যন্ত দৃঢ়, বলতেই হয়। চলুন এক নজরে টেইলর-ট্রাভিসের প্রেমের টাইমলাইন দেখে নিই চলুন।

জুলাই ২০২৩

এখানেই সত্যিকার অর্থে দৃঢ় হয় এই লাভস্টোরি। ইরাস ট্যুরের মাঝে টেইলর এসময় ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অবস্থান নেন। পাগলপারা সুইফটি ট্রাভিস তখন নিজের ফোন নম্বর লেখা একটি ফ্রেন্ডশিপ ব্রেসলেট টেইলরকে দিতে যান। চেষ্টাটি ব্যর্থ হয় নানা কারণে। কিন্তু টেইলরের প্রতি আকর্ষণ বাড়ে ট্রাভিসের।

সামার ২০২৩

রাখঢাক বাদ দিয়ে পাকা খেলোয়াড় ট্রাভিস এবার টেইলরের কোর্টেই বল দিয়ে দিলেন। সরাসরি ফোন করে টেইলরকে বললেন, তোমাকে স্টেজ মাতাতে দেখেছি অ্যারোহেডে, এবার তুমি এই অ্যারোহেডেই এসো আমার মাঠ মাতানো দেখতে। টেইলর বেশ অবাক হয়েছিলেন৷ আর সেই সঙ্গে মুগ্ধও।

এমন গোঁফ নিয়েই দেখা করেন ট্রাভিস টেইলরের সঙ্গে
এমন গোঁফ নিয়েই দেখা করেন ট্রাভিস টেইলরের সঙ্গে

আগস্ট ২০২৩

এ মাসেই গোঁফ রাখা শুরু করেছিলেন ট্রাভিস। ৮৭ নম্বর জার্সি আর গোঁফের লুকেই প্রথম দেখা করেন তিনি টেইলরের সঙ্গে।

বিজ্ঞাপন

সেপ্টেম্বর ২০২৩

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই সময় থেকেই টেইলর ট্রাভিসের টেক্সটিং ও কথা বলা শুরু হয় জোরেশোরে। তবে ট্রাভিসের আমন্ত্রণ পেয়ে তাঁর মা ডনা কেলসির সঙ্গে বসে ট্রাভিসের খেলা দেখা ও তাঁর জন্য চিয়ার করা টেইলরের দিক থেকে এক বড় পদক্ষেপ ছিল এ সময়ে৷ এখান থেকেই তাঁদের সত্যিকারের ডেটিং শুরু হয়৷

ডনা কেলসির সঙ্গে টেইলর
ডনা কেলসির সঙ্গে টেইলর

অক্টোবর ২০২৩

এই প্রথম টিভিতে জুটি হিসেবে আসেন তাঁরা এনবিসিতে৷ ডেটিংও চলে সমানতালে।

নভেম্বর ২০২৩

এবার ট্রাভিস কেলসি উড়ে যান আর্জেন্টিনায় টেইলরের ইরাস ট্যুরের মাঝে৷ দুজনের দারুণ সময় কেটেছে এখানে৷

ডিসেম্বর ২০২৩

টেইলরের বাবা তাঁর সঙ্গে যান ট্রাভিসের খেলা দেখতে৷ দুই পরিবারের মধ্যে বেশ জমে উঠেছে সম্পর্ক

জানুয়ারি ২০২৪

এই জুটির বহুল প্রতীক্ষিত চুম্বনের এক ঝলক দেখতে পায় ভক্তরা নিউ ইয়ার উদযাপনের সময়। এএফসি চ্যাম্পিয়নশিপ জেতার পরেও ট্রাভিস-টেইলরের চুমুর দৃশ্য ভাইরাল হয়ে যায়।

গেম শেষে এই জুটির উদযাপন
গেম শেষে এই জুটির উদযাপন
ট্রাভিসের বাবার সঙ্গে টেইলর
ট্রাভিসের বাবার সঙ্গে টেইলর

ফেব্রুয়ারি ২০২৪

টেইলরের সামাজিক মাধ্যমে নিয়মিত ট্রাভিস সম্পর্কিত পোস্ট আসতে থাকে।

জুন ২০২৪

ইন্সটাগ্রামে অফিসিয়ালি ট্রাভিস ও টেইলরের সেলফি প্রোফাইল পিকচারে দেন পপ রাজকুমারী। আর ট্রাভিস লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টেইলরের সঙ্গে স্টেজে পারফর্ম করেন, যাতে এই জুটিকে সুইফটিদের উচ্ছাস একেবারে বাঁধভাঙা পর্যায়ে চলে যায়।

স্টেজে টেইলর-ট্রাভিস
স্টেজে টেইলর-ট্রাভিস
ডেটিং চলছে নিয়মিত
ডেটিং চলছে নিয়মিত

সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৪

বিয়ের দাওয়াত থেকে শুরু করে ইউএস ওপেনের টেনিস ম্যাচের মতো জায়গায় ডেটে যাওয়া শুরু করেন টেইলর ও ট্রাভিস

এবার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই জুটি কবে বাগদান বা বিয়ের ঘোষণা দেন।

সূত্র: ইউরৈ নিউজ, এনবিসি

ছবি: ইন্সটাগ্রামে টেইলর সুইফটের ফ্যান অ্যাকাউন্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০: ১৫
বিজ্ঞাপন