প্রতি ঈদে এই একটি কাজ অবশ্যই করেন ভাবনা
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ঈদের আনন্দ তাঁর পরিবারকে ঘিরে। ভাবনার ঈদ মানেই তাঁর পরিবার।

আর প্রতি ঈদে এই একটি কাজ অবশ্যই করেন এই অভিনেত্রী। ঈদের পোশাকে বাবা, মা ও আদরের বোনের সঙ্গে একই ফ্রেমে এই সুন্দর মুহূর্ত ধরে রাখেন তিনি প্রতি ঈদেই।

বিজ্ঞাপন

ঈদ মানেই পরিবারের সবার সঙ্গে সুন্দর আর বিশেষ কিছু মুহূর্ত কাটানো। অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এমনিতেই অত্যন্ত পরিবারকেন্দ্রিক একজন মানুষ। আর তাঁর ঈদও কাটে পরিবারের সঙ্গে।

বাবাকে সালাম করার প্রতিযোগিতা
বাবাকে সালাম করার প্রতিযোগিতা
মাকেও সালাম করেছেন ভাবনা
মাকেও সালাম করেছেন ভাবনা

বাবা-মায়ের কাছ থেকে সালামি পাওয়া, মায়ের হাতের মজার মজার ঈদের পদ সবাই মিলে খাওয়া আর বোন অনন্যা অদিতির সঙ্গে হাসি-আনন্দে সময় পার করা।

ভাবনা খুব খুশি সালামি পেয়ে
ভাবনা খুব খুশি সালামি পেয়ে
সালামি দিতেও হয়েছে ছোট বোনকে
সালামি দিতেও হয়েছে ছোট বোনকে

ভাবনা সালামি পেয়েছেন বেশ এবার বাবা মায়ের কাছ থেকে। আর বোনও সালা করেছেন তাঁকে। তাই সালামি দিতেও হয়েছে।

বিজ্ঞাপন

সবাই মিলে খুব সুন্দর সব পারিবারিক ছবি তুলেছেন তাঁরা। আর ভাবনার ঈদ আউটফিটও খুবই নজরকাড়া।

বাবার সঙ্গে মেয়েরা
বাবার সঙ্গে মেয়েরা
মা-বাবার এক আন্তরিক সুন্দর মুহূর্ত
মা-বাবার এক আন্তরিক সুন্দর মুহূর্ত

ভাবনা আর তার বোন অদিতি পরেছেন খুব সুন্দর স্লিভলেস ব্লকের সালওয়ার-কামিজ-ওড়না। আরামদায়ক সুতি কাপড়ে চোখজুড়ানো ব্লকের নকশা খুব মানিয়েছে ভাবনাকে।

সুতি কাপড়ে চোখজুড়ানো ব্লকের নকশা খুব মানিয়েছে ভাবনাকে
সুতি কাপড়ে চোখজুড়ানো ব্লকের নকশা খুব মানিয়েছে ভাবনাকে
খোলা চুল ও সাদা পাথরের টিপে খুব স্নিগ্ধ লাগছে ভাবনাকে
খোলা চুল ও সাদা পাথরের টিপে খুব স্নিগ্ধ লাগছে ভাবনাকে

কানে সাদা পাথরের স্টাড আর হালকা মেকওভারের সঙ্গে খোলা চুল ও সাদা পাথরের টিপে খুব স্নিগ্ধ লাগছে ভাবনাকে।

ছবি: ভাবনার ফেসবুক।

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১৬: ০৬
বিজ্ঞাপন