
বলিউডে ডিভা কৃতি শ্যানন আজকাল প্রায়ই শিরোনামে আসেন বোল্ড লুকের জন্য। তবে সম্প্রতি এক বিতর্কে জড়িয়ে গিয়েছেন রাখিবন্ধনের বিজ্ঞাপনে নিজের লুকের জন্য। এখানে কৃতি শ্যাননকে ব্রালেট টপের সঙ্গে স্বচ্ছ সাদা শ্রাগ ও স্কার্ট পরতে দেখা যায়। বিজ্ঞাপনে তাঁর এই আধুনিক পোশাক নিয়েই মূলত আপত্তি তোলেন সমালোচকেরা।

অনেকেই প্রশ্ন তোলেন, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে এমন আধুনিক পোশাক কতটা মানানসই।

অভিনেত্রী ও রাজনীতিক কঙ্গনা রনৌতও কৃতির পোশাকের সমালোচনা করেন। এমনকি ‘বিকিনি’ পরে রাখি বাঁধার প্রসঙ্গ টেনে বিজ্ঞাপনটিকে অস্বস্তিকর বলেও মন্তব্য করেন তিনি।
কৃতির জবাব
সমালোচনার জবাবে কৃতি নিজের পোশাকের পক্ষে অবস্থান নেন। তাঁর বক্তব্য, কোনো উৎসবের মূল বিষয় পোশাক নয়, বরং সেই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও অনুভূতি। অর্থাৎ রাখিবন্ধনের মূল সৌন্দর্য ভাই-বোনের সম্পর্ক ও ভালোবাসায়, পোশাকে নয়।

কৃতির পাশে দাঁড়ান তাঁর বোন নূপুর শ্যাননও। তিনি জানান, বিজ্ঞাপনে তিনিই কৃতির প্রকৃত বোনের চরিত্রে ছিলেন এবং কৃতির পোশাক নিয়ে তাঁর নিজের কোনো আপত্তি নেই।
বিজ্ঞাপন সরিয়ে নিল গিভা
তীব্র সমালোচনার পর শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয় গিভা। eno

প্রতিষ্ঠানটি জানায়, তারা ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল এবং কোনোভাবেই মানুষের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না।
সূত্র: এনডিটিভি
ছবি: ইন্সটাগ্রাম