
ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে মারা গিয়েছেন। ৯২-এ এসে চলে গেলেন এই গানের পাখি। আসলে তারুণ্যে ভরপুর এই অশীতিপর কিশোরীকে দেখে মনেই হতো না মেঘে মেঘে এতটা বেলা চলে গিয়েছে। বয়সজনিত জটিলতা আর চেস্ট ইনফেকশনের কাছে অবশেষে হার মানলেন তিনি। বড়বোন বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের বিশাল ভাবমূর্তির পাশাপাশি নিজের স্বকীয় গায়কী আর স্টাইল স্টেটমেন্ট নিয়েই তিনি রাজত্ব করেছেন লাখো হৃদয়ে। চলে তো গেলেন সময়ের নিয়মে। কিন্তু আশা ভোসলে রেখে গেলেন তাঁর অসংখ্য আইকনিক গান আর চিরস্মরণীয় স্টাইল স্টেটমেন্ট। া

















ছবি: ইন্সটাগ্রাম