
বলিউডের ক্রাশ রাশমিকা মান্দানা লাখো হৃদয় ভেঙে গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক, অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে। বিয়ের আগে-পরে বিভিন্ন বিষয়ে তিনি আলোচনায় থাকছেনই।
এই ধারাবাহিকতায় নতুন ঘটনা ঘটেছে রাশমিকার অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের এক পোস্ট নিয়ে। অ্যানিমেটেড এই ভিডিওতে রাশমিকা আর বিজয়ের সঙ্গে এক খুদে সূর্যমুখীকে দেখা যাচ্ছে। কিউট এই ভিডিওর ক্যাপশনই ফাটিয়েছে আসল বোমা। রাশমিকা লিখেছেন, 'আমরা এখন ৩'।
এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। চলছে জোর গুঞ্জন। তবে কি বিয়ের মাসখানিকের মাথাতেই সন্তানসম্ভবা হলেন রাশমিকা? সদ্য হানিমুন বা তাঁদের ভাষায় বাডিমুন সেরে এসেছেন তাঁরা।

নাকি এ এক সোশ্যাল মিডিয়া পোস্ট মাত্র? হয়তো কোনো কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট করছেন তাঁরা আর এই ভিডিও তারই টিজার। এমনও বলছেন অনেকে। এখন এই প্রশ্নের উত্তর রাশমিকাই জানেন। এর জন্য অপেক্ষা করতে হবে ভক্তদেরকে পরবর্তী আপডেটের জন্য।
ছবি: ইন্সটাগ্রাম