
লিওনেল মেসির দেখা পাননি কলকাতার আশাহত দর্শকেরা। বহু দাম দিয়ে টিকেট কিনে প্রিয় ফুটবল লিজেন্ডকে দেখতে না পেয়ে প্রবল হট্টগোল হয়। মাঠ ছেড়ে চলে যান মেসি। ব্যাপার গড়ায় থানা-পুলিশ আর গ্রেফতার পর্যন্ত। এদিকে এমন অধরা তারকাকে একেবারে নিজেদের হাতের মুঠোয় পেয়ে গিয়েছেন ভারতের বিখ্যাত ধনী পরিবার। আম্বানিদের কথাই বলছি। অর্থই সকল ক্ষমতার উৎস, ভাইরাল ছবিগুলো দেখে বলছেন সবাই। ভারত সফরের অংশ হিসেবে লিওনেল মেসি, লুই সুয়ারেজ আর রদ্রিগো দি পল আম্বানিদের জামনগরের সাম্রাজ্যে আলোচিত পশু অভয়ারণ্য ভান্তারার মন্দিরে আরতি করেছেন। তাঁদের এ সকল আনুষ্ঠানিকতার ছবি এখন রীতিমতো ভাইরাল। এদিকে আম্বানিদের ছোট ছেলে অনন্ত আম্বানির ঘড়ির বিষয়ে শৌখিনতার সম্পর্কে অনেকেই জানেন। তিনি ভান্তারায় মন্দিরে মেসিকে উপহার দিয়েছেন এক্সক্লুসিভ রিচার্ড মিল ঘড়ি। অবশ্যই তা লিমিটেড এশিয়া এডিশনের। আর দাম ১.২ মিলিয়ন ডলার। চলুন কিছু ঝলক দেখে আসি মেসির এই আম্বানি-দর্শনের।














ছবি: ইন্সটাগ্রাম