ঈদ, সিনেমা আর সাদামাটা জীবনের গল্প বললেন নাজিফা তুষি
শেয়ার করুন
ফলো করুন

বাংলা চলচ্চিত্রের নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। অল্প কাজ করেও তিনি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড় পর্দা—সবখানেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র রইদ। সিনেমার প্রচারণা আর ব্যস্ততার মধ্যেও ঈদ, ছোটবেলার স্মৃতি, ব্যক্তিজীবন আর সৌন্দর্যচর্চা নিয়ে আন্তরিক কথোপকথন হলো তাঁর হাল ফ্যাশনের সঙ্গে।

তুষির  এখন ঈদের অনুভূতি আসে মূলত নতুন কাজ মুক্তি পেলে কিংবা দর্শকের ভালোবাসা দেখলে
তুষির এখন ঈদের অনুভূতি আসে মূলত নতুন কাজ মুক্তি পেলে কিংবা দর্শকের ভালোবাসা দেখলে

ছোটবেলার কোরবানির ঈদের স্মৃতি মনে পড়লে এখনও নস্টালজিক হয়ে পড়েন তুষি। তিনি বলেন, ছোটবেলায় ঈদের আনন্দ ছিল অন্যরকম। এখন ঈদের অনুভূতি আসে মূলত নতুন কাজ মুক্তি পেলে কিংবা দর্শকের ভালোবাসা দেখলে। তবে একটি ঈদের স্মৃতি এখনও খুব মনে পড়ে তাঁর। রোজার ঈদের সময়ই ছিল তাঁর জন্মদিন। ফলে ঈদ আর জন্মদিন—দুই আনন্দ একসঙ্গে এসেছিল। কিন্তু সেই আনন্দের মাঝেই হারিয়ে ফেলেছিলেন সালামিতে ভরা মানিব্যাগ। ঘটনাটি এখনও তাঁর মনে আছে।

বিজ্ঞাপন

ছোটবেলায় গরুর হাটেও গেছেন তুষি। তখন বিষয়টি তাঁর কাছে রোমাঞ্চকর মনে হলেও কোরবানির পুরো প্রক্রিয়াটি বরাবরই তাঁকে আবেগপ্রবণ করে তোলে। কোরবানির দিনের পরিবেশ, রক্তের গন্ধ কিংবা পশুগুলোর অসহায়ত্ব তাঁকে কষ্ট দেয়। তাই কোরবানির ঈদে মাংস খেতেও স্বস্তি পান না তিনি।

ঘরের সাধারণ খাবার, মাছ কিংবা মাংসের রান্না তাঁকে সবচেয়ে বেশি টানে
ঘরের সাধারণ খাবার, মাছ কিংবা মাংসের রান্না তাঁকে সবচেয়ে বেশি টানে

খাবারের প্রসঙ্গে এসে অবশ্য মায়ের রান্নার কথা আলাদা করে বললেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, মায়ের হাতের যেকোনো রান্নাই তাঁর প্রিয়। বিশেষ করে ঘরের সাধারণ খাবার, মাছ কিংবা মাংসের রান্না তাঁকে সবচেয়ে বেশি টানে।

বিজ্ঞাপন

এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা রইদ। তাই এবারের ঈদও তাঁর কাছে অনেকটাই সিনেমাকেন্দ্রিক। বিশেষ দিনের পোশাক হিসেবে শাড়িকেই বেছে নিতে চান তিনি। কারণ বিশেষ আয়োজনে শাড়ি পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তুষি।

এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা রইদ। তাই এবারের ঈদও তাঁর কাছে অনেকটাই সিনেমাকেন্দ্রিক
এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা রইদ। তাই এবারের ঈদও তাঁর কাছে অনেকটাই সিনেমাকেন্দ্রিক

সাজগোজের ক্ষেত্রেও বেশ সাদামাটা তিনি। কাজ না থাকলে একেবারেই সাধারণ থাকতে পছন্দ করেন। আর কাজ থাকলে যতটুকু প্রয়োজন, ততটুকুই সাজেন। ব্যক্তিজীবনে আড়ম্বরের চেয়ে স্বাভাবিক জীবনযাপনই বেশি পছন্দ তাঁর।

ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই ঘুরতে যেতে ভালোবাসেন তুষি
ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই ঘুরতে যেতে ভালোবাসেন তুষি

ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই ঘুরতে যেতে ভালোবাসেন তুষি। প্রিয় মানুষদের সঙ্গে দেশে কিংবা দেশের বাইরে কোথাও সময় কাটানোই তাঁর কাছে ছুটির সবচেয়ে সুন্দর উপভোগ।

প্রেশার কুকার–এর পর এবার রইদ নিয়েও আশাবাদী তিনি। দর্শকদের উদ্দেশে তুষি বলেন, যারা তাঁর আগের কাজ কিংবা হাওয়া পছন্দ করেছেন, তাদের ‘রইদ’ও ভালো লাগবে। তাঁর বিশ্বাস, সিনেমাটি হলে দর্শকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে উঠবে।

রাসায়নিক প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপাদানের ওপরই তাঁর বেশি ভরসা
রাসায়নিক প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপাদানের ওপরই তাঁর বেশি ভরসা

অভিনয়ের পাশাপাশি নিজের ত্বকের যত্নেও নিয়ম মেনে চলেন এই অভিনেত্রী। ত্বক পরিষ্কার রাখা, আর্দ্রতা বজায় রাখা এবং নিয়মিত সানস্ক্রিন ব্যবহার—এই তিনটি বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। ভিটামিন সি সিরাম, নিমের তেল, গোলাপের তেলসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন নিয়মিত। রাসায়নিক প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপাদানের ওপরই তাঁর বেশি ভরসা।

পোশাকের ক্ষেত্রে তাঁর পছন্দ সাধারণ, মার্জিত আর আরামদায়ক সাজ
পোশাকের ক্ষেত্রে তাঁর পছন্দ সাধারণ, মার্জিত আর আরামদায়ক সাজ

পোশাকের ক্ষেত্রে তাঁর পছন্দ সাধারণ, মার্জিত আর আরামদায়ক সাজ। হাল ফ্যাশনের পাঠক ও সিনেমার দর্শকদের জন্য ঈদের শুভেচ্ছা জানিয়ে তুষি বলেন, পরিবার আর প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটুক সবার, আর বাংলা সিনেমার পাশে থাকুক দর্শক।

ছবি: নাজিফা তুষি

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০২: ১৭
বিজ্ঞাপন